জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফেরাতে র‌্যাবের হটলাইন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২১, ২১:২২আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ২২:৪৭

জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সোমবার (১৮ জানুয়ারি) থেকে চালু করা হয়েছে র‍্যাবের হট লাইন। এ হটলাইনের মাধ্যমে পলাতক জঙ্গিরা র‍্যাবের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করলে তাদেরকে প্রথমে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হবে। এরপর তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার পদক্ষেপ নেওয়া হবে।

সোমবার বিকালে র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক লে. ক. আশিক বিল্লাহ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘যেসব জঙ্গি ফৌজদারি কোনও অপরাধের সঙ্গে এখনও পর্যন্ত সম্পৃক্ততা নেই, তারা স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে এবং র‌্যাবকে মেইল যোগে জানালে, আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহোযগিতা করবো।  আর ফৌজদারি কোনও অপরাধের সঙ্গে যদি  কেউ জড়িত থাকে, তারাও আবেদন করতে পারবেন। তবে তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে।  তাদের আইনি সহযোগিতা করবো।’

তিনি বলেন, ‘আমরা চাই, তারা স্বাভাবিক জীবনে ফিরে আসুক।  র‌্যাবের কর্মকর্তাদের মোবাইল নম্বরে অথবা নির্দিষ্ট মেইলে জানালেই হবে। তারা তাদের পরিচয় গোপন করে যোগাযোগ করতে পারবেন।’

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ‘আমাদের একজন কর্মকর্তা ২৪ ঘণ্টা মেইল চেক করবেন। তাদের সঙ্গে যোগাযোগ করবেন।’

র‌্যাবের হটলাইন ইমেইল আইডি: [email protected]

/এআরআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম