বাল্ব বিস্ফোরণ থেকে নগরভবনে আগুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২১, ১৬:৫৮আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ১৮:২৭

একটি বাল্ব বিস্ফোরিত হয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ভবনে আগুনের সূত্রপাত। তবে পাঁচ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকাল সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার বাংলা ট্রিবিউনকে জানান, গুলশান-২-এ নগর ভবনের ১০ তলায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ৪টা ৫ মিনিট থেকে ৪টা ১০ মিনিট পর্যন্ত তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন নিয়ন্ত্রণে এসেছে।

তিনি জানান, মূলত ৩টা ৫০ মিনিটে হঠাৎ একটি বাল্ব বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে ডিএনসিসির এক কর্মকর্তা ফায়ার সার্ভিসে ফোন দেন। তার আগে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে তারা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। পরে আমরা ঘটনাস্থলে পৌঁছাই।

আরও পড়ুন- গুলশানে নগর ভবনে আগুন

/এসএইচ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম