ঢাবি’র শতবর্ষপূর্তি উপলক্ষে আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঢাবি প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২১, ১৯:১৬আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ১৯:১৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ‘সেলিব্রিটিং হান্ড্রেড ইয়ারস অব দ্য ইউনিভার্সিটি অব ঢাকা: রিফ্লেকশন ফ্রম দ্য অ্যালামনাই ইন্টারন্যাশনাল অ্যান্ড ন্যাশনাল’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ছয়টায়  বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই সম্মেলন শুরু হবে। এ সময় প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ঢাবির সাবেক শিক্ষার্থী ও  প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলন উদ্বোধন করবেন। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বুধবার (২০ জানুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ে সম্মেলনের বিষয়বস্তু ও গুরুত্ব উপস্থাপনকালে এ তথ্য জানান।

ব্রিফিংয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং আন্তর্জাতিক সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ উপস্থিত ছিলেন।

উপাচার্য আখতারুজ্জামান শতবর্ষপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রূপকল্প তুলে ধরে বলেন, ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, চতুর্থ শিল্পবিপ্লব উপযোগী বিশ্ববিদ্যালয় বিনির্মাণ ও দক্ষ মানবসম্পদ তৈরিই হবে আমাদের প্রধান লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে ঢাকায় আগামী ২২ জানুয়ারি থেকে প্রতি মাসে একটি করে মোট ছয়টি বিষয়ভিত্তিক ওয়েবিনার অনুষ্ঠিত হবে। এছাড়া, লন্ডনে আগামী ১২-১৪ জুলাই একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এসব ভার্চুয়াল সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত আমাদের স্বনামধন্য অ্যালামনাইরা শতাধিক প্রবন্ধ উপস্থাপন করবেন। এতে পৃথিবীর দুই শতাধিক খ্যাতিমান বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট, ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর ও রেক্টররা সংযুক্ত থাকবেন। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা ঢাকা বিশ্বিবিদ্যালয়ের এলামনাই এবং বর্তমান শিক্ষার্থীরা  সম্মেলনে যোগ দেবেন।’ এসব সম্মেলন থেকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, চতুর্থ শিল্পবিপ্লব উপযোগী বিশ্ববিদ্যালয় বিনির্মাণ ও দক্ষ মানবসম্পদ তৈরির ক্ষেত্রে বিভিন্ন দিকনির্দেশনা, কৌশল ও তথ্য-উপাত্ত পাওয়া যাবে বলে উপাচার্য আশা প্রকাশ করেন।

উপাচার্য বলেন, ‘শতবর্ষপূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগামী ১ জুলাই বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। বাংলাদেশের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে ওই অনুষ্ঠানের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।’

আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত থাকবেন। বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। এছাড়া, অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বক্তব্য রাখবেন। স্বাগত বক্তব্য রাখবেন আন্তর্জাতিক সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ। এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদও উপস্থিত থাকবেন।

ওয়েবিনারে অংশগ্রহণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://du.ac.bd এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আইসিটি সেলের ফেসবুক পেইজ facebook.com/ICTCellDU এ সরাসারি সম্প্রচার করা হবে।

/এপিএইচ/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের