মাসকাট থেকে আসা যাত্রীর কাছে মিললো ৭ কেজি সোনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২১, ১৫:১৫আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ১৫:১৫

মাসকাট থেকে আসা এক যাত্রীর কাছ থেকে সাত কেজি ২৯০ গ্রাম সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস। শুক্রবার (২২ জানুয়ারি) সকালে সারোয়ার উদ্দিন নামের ওই যাত্রীকে আটক করা হয়েছে। ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মোহাম্মদ আবদুস সাদেক এই তথ্য নিশ্চিত করেন।

গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিম বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকে। শুক্রবার (২২ জানুয়ারি) আনুমানিক সকাল ১১টার দিকে মাসকাট থেকে ইউএস বাংলার ফ্লাইটে আসা ওই যাত্রীর কাছে থাকা কালো রংয়ের ছোট একটি ব্যাগ থেকে মোট ৬২টি সোনার বার এবং ৯৮ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়। যার ওজন মোট সাত কেজি ২৯০ গ্রাম। এর আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ কোটি  টাকা। যাত্রী সারোয়ার উদ্দিনের গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলায়।

ডেপুটি কমিশনার ( প্রিভেন্টিভ) মোহাম্মদ আবদুস সাদেক জানান, আটককৃত সোনার বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হবে। ফৌজদারি মামলা দায়ের করে যাত্রীকে থানায় সোপর্দ করা হয়েছে।

/সিএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম