মেয়ের বিরুদ্ধে থানায় ডায়েরি করলেন সাবেক বিচারপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২১, ১৭:১০আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ১৯:১১

ফেসবুক পেজ ‘মজার টিভি’র ভিডিও ক্রিয়েটর মাহসান স্বপ্ন ও তুহিন সুলতানা তপুর বিরুদ্ধে প্রতারণা ও মানহানির অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি করেছেন সাবেক বিচারপতি মো. শামসুল হুদা।

শুক্রবার (২২ জানুয়ারি) দুপুরে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাতে শামসুল হুদা তার মেয়ে তুহিন সুলতানা তপু ও মাহসান স্বপ্নের বিরুদ্ধে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি নম্বর-১৩৮৪) করেন। 

ওসি মামুনুর রশিদ বলেন, ‘এ ব্যাপারে তদন্ত চলছে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।’

সাবেক বিচারপতি শামসুল হুদা জিডিতে উল্লেখ করেন, তুহিন সুলতানা তপু তার স্বামীকে ডিভোর্স দিয়েছেন। এরপর থেকে পরিবারের (শামসুল হুদার) সঙ্গে তার কোনও যোগাযোগ ছিল না।

মাঝে একদিন তপু বিচারপতির বাসায় এসে স্বর্ণালংকার নিয়ে যান। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছিল। শামসুল হুদার স্ত্রীর নামে নিবন্ধন করা মোবাইল ফোনের সিম ব্যবহার করেন ‘মজার টিভি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহসান স্বপ্ন। তার সঙ্গে আঁতাত করে তপু সাবেক বিচারপতি শামসুল হুদার মানহানি করেছেন। ভবিষ্যতে এ বিষয়ে প্রয়োজনে মামলা করবেন বলেও জিডিতে উল্লেখ করা হয়।

/আরটি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম