এবার যুক্তরাজ্য থেকে এলে ৭ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২১, ২১:৪১আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ২১:৪৩

এ নিয়ে ৩য় দফায় নিয়ম বদলানো হলো যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের কোয়ারেন্টিনে পদ্ধতিতে। ১ জানুয়ারি থেকে যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের সঙ্গে করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকলেও ১৪ দিন বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হতো। পরবর্তীতে ১৫ জানুয়ারি থেকে যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের বাধ্যতামূলক ১৪ দিনের পরিবর্তে ৪ দিন কোয়ারেন্টিনে রাখা হয়। এবার ২৪ জানুয়ারি থেকে ৪ দিনের পরিবর্তে ৭ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। শনিবার (২৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সিডিসি’র লাইন ডাইরেক্টর অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

আদেশে বলা হয়, ২৪ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ব্যবস্থা চলমান থাকবে। যুক্তরাজ্যে নতুন ধরণের করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের সরকার নির্ধারিত হোটেলে নিজ খরচে ৭ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। কোনও যাত্রী হোটেলে যেতে না চাইলে সরকারি ব্যবস্থাপনার কোয়ারেন্টিন সেন্টারে থাকতে হবে। ৭ দিন পর যাত্রীদের পিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষা করা হবে। পরীক্ষায় নেগেটিভ ফল আসলে ১৪ দিন কোয়ারেন্টিনের বাকি দিনগুলো বাড়িতে গিয়ে হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।

পরীক্ষায় করোনা পজিটিভ হলে সেই যাত্রীকে কোয়ারেন্টিন থেকে সরকার নির্ধারিত হাসপাতালে আইসোলেশনে পাঠানো হবে। হাসপাতালের চিকিৎসা ব্যয় যাত্রীকে বহন করতে হবে।

/সিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম