ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি মামুন-সা. সম্পাদক হৃদয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২১, ০৫:৪৩আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ০৫:৪৩

ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের সিনিয়র সাব-এডিটর মামুন ফরাজী। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন একই প্যানেলভুক্ত দৈনিক আমাদের সময় পত্রিকার সিনিয়র সাব-এডিটর আবুল হাসান হৃদয়।

সোমবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সোমবার (২৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলে ভোটগ্রহণ। সর্বমোট ১ হাজার ২৬৬ ভোটের মধ্যে ভোট পড়েছে ৭৭৫টি।

নির্বাচনে সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আনজুমান আরা শিল্পী। তবে ব্যালটে যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জাওহার ইকবাল খান, কোষাধ্যক্ষ পদে অলক বিশ্বাস। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে সামসুল আলম সেতু, দফতর সম্পাদক হিসেবে মনির আহমেদ জারিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আলমগীর কবির, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে লাবিন রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে তৌফিক অপু নির্বাচিত হয়েছেন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন ফারজানা জবা, জাফরুল আলম, আবদুর রহমান খান, আমিনুল রাণা, আ. হ. ম ফয়সাল, মো. মনির হোসেন, মো. ফখরুদ্দীন মুন্না, নাঈম মাশরেকী, আবু জাফর সাইফুদ্দীন, মোহাম্মদ আবদুল অদুদ, মো. সাফায়েত হোসেন।
নির্বাচনে আবুল কালাম আজাদ ও সাইখুল ইসলাম উজজ্বল প্যানেলের ভরাডুবি ঘটেছে। এই প্যানেল থেকে ২১টি পদের বিপরীতে মাত্র চারজন প্রার্থী জয় পেয়েছেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম