ট্রাক চাপায় আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২১, ১৭:১৫আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ১৭:১৫

রাজধানীর রমনায় ট্রাক চাপায় আহত ভোলার তজুমদ্দিন উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন দুলাল (৫০) মারা গেছেন।

গত বৃহস্পতিবার শান্তিনগর মোড়ে ট্রাক চাপায় গুরুতর আহত হন নাসির উদ্দিন ও তার স্ত্রী ফাতেমা বেগম। গুলশান ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৭ জানুয়ারি) ভোরে মারা যান নাসির উদ্দিন।

নিহতের পরিবারের অভিযোগ, ট্রাকটি রমনা পুরাতন থানার মাটি বহনকারী পরিবহন হওয়ায় পুলিশ ট্রাক ও এর চালককে গ্রেফতার করছে না। ঘটনার দিন একটি ট্রাক আটক করলেও সেটি ছেড়ে দিয়েছে পুলিশ। অন্যদিকে দুর্ঘটনার সাতদিন অতিবাহিত হয়ে গেলেও পুলিশ বলছে, সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।
এ ঘটনায় নিহতের ছেলে মো. মনির হোসেন দিপু গত ২৩ জানুয়ারি রমনা মডেল থানায় একটি মামলা করেছেন।

নিহতের ছেলে ও মামলার বাদী মো. মনির হোসেন দিপু জানান, গত বৃহস্পতিবার ভোরে তার বাবা-মা ঢাকা সদরঘাট নেমে সেখান থেকে সিএনজিযোগে উত্তরা যাচ্ছিলেন। তার বাবা-মাকে বহনকারী সিএনজিটি ভোর সাড়ে ৫টার দিকে শান্তিনগর মোড়ে পৌঁছালে দ্রুত গতিতে আসা একটি ড্রাম ট্রাক সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি কয়েক গজ দূরে আছড়ে পড়ে। সিএনজির ভেতরে থাকা তার বাবা-মা গুরুতর আহত হন। তাদের প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ইউনাইটেড হাসপাতালে প্রেরণ করেন। সেখানে লাইফ সাপোর্টে ছিলেন তার বাবা। গতকাল ভোরে চিকিৎসক তার বাবাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলের অভিযোগ, ঘটনার পর আমরা জানতে পেরেছি, যেই ড্রাম ট্রাকের চালক সিএনজিকে ধাক্কা দিয়েছে সেটি রমনা পুরাতন থানার মাটি বহনকারী একটি ট্রাক। ট্রাকটি থানা কম্পাউন্ড থেকে মাটি নিয়ে ডেমরা রোডে ফেলে আসার সময় এ দুর্ঘটনা ঘটায়। বিষয়টি রমনা থানা পুলিশ জানে। কিন্তু তারা ওই ট্রাক ও এর চালককে আজও গ্রেফতার করেনি। এমনকি ঘটনার সময় প্রত্যক্ষদর্শীরা একটি ট্রাক ও এর চালককে আটক করে পুলিশে সোপর্দ করলেও পুলিশ সেটিও ছেড়ে দিয়েছে।

রমনা মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, রমনা পুরাতন থানার কাজ চলছে। সেখানকার মাটি অন্যত্র সরানোর জন্য ৪৫টি ট্রাক নিয়োজিত রয়েছে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর স্বজনদের কাছ থেকে বিষয়টি জেনে ওই কোম্পানির একটি ট্রাক আটক করা হয়। তবে আটক ট্রাকের চালক দুর্ঘটনা ঘটায়নি বলে জানিয়েছে। তাই তাকে ও তার ট্রাকটি ছেড়ে দেওয়া হয়েছে।

রমনা থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে আমরা ঘাতক ট্রাকটি শনাক্তে ওখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। কিন্তু ট্রাকটি শনাক্ত করা সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শীদের ও নিহতের পরিবারের ভাষ্য অনুযায়ী যেই ট্রাকটি দুর্ঘটনাটি ঘটিয়েছে, সেটি আমাদের পুরাতন থানার মাটি বহনের কাজে নিয়োজিত। যদি সেটিও তদন্তে বেরিয়ে আসে তাহলে ওই ট্রাকের চালককে আইনের আওতায় আনা হবে।

/এআরআর/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম