৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ৬ আগস্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২১, ১৯:১৩আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ১৯:১৩

৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য দিন ধার্য করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সম্ভাব্য তারিখ অনুযায়ী আগামী ৬ আগস্ট প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার (২৭ জানুয়ারি) সন্ধ্যার আগে সরকারি কর্ম-কমিশনের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা সম্ভাব্য তারিখ আগামী ৬ আগস্ট কমিশন কর্তৃক নির্ধারণ করা হয়েছে।

৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।

এর আগে ৪৩তম বিসিএস পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ জানিয়ে পিএসসিকে চিঠি দিয়েছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৪৩তম বিসিএসের আবেদনপত্র জমাদানের শেষ দিন ৩১ মার্চ। ওইদিন সন্ধ্যা ৬টার মধ্যে কেবল ইউজার আইডি পাওয়া প্রার্থীরা ওই সময়ের পরবর্তী ৭২ ঘন্টা (৩ এপ্রিল, ২০২১, সন্ধ্যা ৬ টা পর্যন্ত) এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে পারবেন।

উল্লেখ্য, নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনও আবেদনপত্র গ্রহণ করা হবে না।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম