পুলিশের নির্মাণাধীন ভবন থেকে পড়ে একজনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২১, ১৫:০৭আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ১৫:০৭

রাজধানীর খিলগাঁওয়ে নবীনবাগ এলাকায় পুলিশের নির্মাণাধীন বহুতল ভবনের ষষ্ঠ তলা থেকে পড়ে মো. রাকিব (২৪) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। জানা গেছে, ১৪ তলা ভবনটি বাংলাদেশ পুলিশের কয়েকজন সদস্য মিলে বানাচ্ছিলেন। শনিবার (৩০ জানুয়ারি) সকালে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত রাকিবকে উদ্ধার করে নিয়ে আসা ভবনের শ্রমিক মো. আরিফ জানান, রাকিব দেড় মাস ধরে নির্মাণাধীন এই ভবনে রাজমিস্ত্রি হিসেবে কাজ করে আসছিলেন। আজ শনিবার (৩০ জানুয়ারি) সকালে ওই ভবনের দেয়ালে পানি দেওয়ার সময় অসাবধানতাবশত ষষ্ঠ তলা থেকে নিচে পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার এসআই মাকছেদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তা মিলে খিলগাঁওয়ের নবীনবাগে এ ভবনটি নির্মাণ করছেন। যা পুলিশ প্রজেক্ট নামে এলাকায় পরিচিত। আজ সকালে (৩০ জানুয়ারি) সেখান থেকেই কাজ করার সময় ভবন থেকে পড়ে গিয়ে রাকিবের মৃত্যু হয়।

নিহত রাকিব নির্মাণাধীন ওই ভবনেই থাকতেন। তার গ্রামের বাড়ি নওগাঁ জেলার সাপাহার উপজেলার আইহাই গ্রামে‌। বাবা মৃত সোলাইমান হোসেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এ এস আই) আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

 

 

/আরটি/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম