সোমবার থেকে ‘নাগরিক তথ্য সংগ্রহ পক্ষ’ শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২১, ১৭:২৮আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ১৭:২৮

ঢাকা মেট্রোপলিটন এলাকায় বসবাসরত সকল নাগরিকের তথ্য ‘সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস)’-এ অন্তর্ভুক্ত করার লক্ষ্যে সোমবার (১ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে  ‘নাগরিক তথ্য সংগ্রহ পক্ষ’, যা চলবে আগামী ১৫ ফেবুয়ারি পর্যন্ত।

রবিবার (৩১ জানুয়ারি) সকা‌লে ডিএম‌পি’র মি‌ডিয়া সেন্টা‌রে এক সংবাদ স‌ম্মেল‌নে এ তথ‌্য জানান অতি‌রিক্ত পু‌লিশ ক‌মিশনার (ডিবি) হা‌ফিজ আকতার।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলছে, অপরাধ প্রতিরোধ ও প্রতিকার এবং জননিরাপত্তা বিধানের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন এলাকার বাড়ি,স্থাপনা,প্রতিষ্ঠানের মালিক এবং ভাড়াটিয়াসহ রাজধানীতে বসবাসরত নাগরিকদের সম্পর্কে সংগৃহীত তথ্য সংরক্ষণ করা হবে। এই তথ্যের বৈজ্ঞানিক ব্যবহার নিশ্চিত করতে সিআইএমএস সফটওয়্যারের মাধ্যমে তথ্য সংরক্ষণ প্রক্রিয়া ইতোমধ্যে চলমান রয়েছে। বিট পুলিশিংয়ের মাধ্যমে ৩০৬টি বিটে বিভক্ত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সকল থানার বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের তথ্যাদি সফটওয়্যারে এন্ট্রির কার্যক্রম পরিচালিত হচ্ছে।

হা‌ফিজ আকতার আরও জানান, ২০১৫ সাল থেকে ঢাকা মহানগর এলাকায় শুরু হয় বিট পুলিশিং প্রথা। অপরাধ ব্যবস্থাপনার জন্য নানাবিধ তথ্য সংগ্রহের অংশ হিসেবে মহানগরে বসবাসরত নাগরিকের তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং ব্যবস্থাপনার লক্ষ্যে ২০১৬ সাল থেকে শুরু হয় নাগরিক তথ্য সংগ্রহের কার্যক্রম। তথ্যে বহুবিধ ব্যবহার নিশ্চিতকল্পে প্রস্তুত করা হয় সিআইএমএস, এর যাত্রা শুরু হয় ২০১৬ সালের ১ সেপ্টেম্বর।

ডিবি পুলিশের এই  কর্মকর্তা বলেন, ‘নাগরিকদের তথ্য সংগ্রহ প্রক্রিয়াটি অপরাধ প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে সহায়ক ভূমিকা পালন করে থাকে। তাছাড়া কোনও অপরাধজনক ঘটনা ঘটলে নাগরিক তথ্য কাজে লাগিয়ে ঘটনার রহস্য উদঘাটন করার পথ সুগম হয়।’

তিনি জানান, সংশ্লিষ্ট থানার বিট অফিসারের মাধ্যমে নাগরিক তথ্য প্রদান ছাড়াও যে কেউ ঘরে বসেই মোবাইল অ্যাপসের মাধ্যমে নাগরিক তথ্য ফরম পূরণ করতে পারবেন।

যেভাবে সিআইএমএস মোবাইল অ্যাপসে নাগরিক তথ্য নিবন্ধন করা যাবে— প্রথমে Google Play Store এ গিয়ে  CIMS DMP লিখে সার্চ দিয়ে অ্যাপটি ডাউনলোড করতে হবে। তারপর  login অপশনে নিজের ফোন নম্বর দিয়ে নিবন্ধনে ক্লিক করতে হবে। এরপর একটি ভেরিফিকেশন কোড আপনার প্রদত্ত মোবাইল ফোনে পাঠানো হবে। ভেরিফিকেশন কোড অ্যাকটিভ করে পাসওয়ার্ড সেট করে login করলে, বিভিন্ন ক্যাটাগরি দেখতে পাবেন। এখান থেকে আপনার সঙ্গে সম্পর্কিত অপশনটিতে ক্লিক করলে একটি ফরম পাবেন। ফরমে প্রদত্ত ঘরে আপনার সকল তথ্য নির্ভুলভাবে পূরণ করে সাবমিট করলে আপনার কাজ শেষ। তবে এক্ষেত্রে অবশ্যই আপনার মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ থাকতে হবে। আপনার পূরণ করা তথ্য সেন্ট্রাল ডাটাবেজে যুক্ত হওয়ার আগে থানার অফিসার ইনচার্জ আপনার প্রদত্ত তথ্য যাচাই-বাছাই করে সঠিক থাকলে অ্যাপ্রুভাল দিলে সিআইএমএস- এর মূল ডাটাবেজে আপনার তথ্য যুক্ত হবে। আর যদি কোনও কারণে আপনার ফরম পূরণ অসম্পূর্ণ হয় বা তথ্যে ভুল থাকে, সেক্ষেত্রে আপনার মোবাইলে এসএমএস দিয়ে জানানো হবে।

নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকল্পে রাজধানীতে বসবাসরত সব নাগরিককে তথ্য দিয়ে সংশ্লিষ্ট থানার বিট অফিসারদের সহায়তা করার জন্য আহ্বান জানিয়েছে ডিএমপি।

/এমএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম