ঢাবি’র হল খুলবে ১৩ মার্চ

ঢাবি প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২১, ১৮:২৯আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ১৮:২৯

আগামী ১৩ মার্চ থেকে সীমিত পরিসরে খোলা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। তবে অগ্রাধিকার ভিত্তিতে শুরুতে শুধু স্নাতক শেষ বর্ষ এবং স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন। রবিবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অ্যাকাডেমিক কাউন্সিলের একাধিক সদস্য বাংলা ট্রিবিউনকে  এ তথ্য নিশ্চিত করেন।

সিনেট ও অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আবুল মনসুর আহমেদ বলেন, ‘অনার্স ফাইনাল ইয়ার ও মাস্টার্সের জন্য মার্চের ১৩ তারিখে হল খুলে দেওয়া হবে। মূলত তাদের পরীক্ষা শেষ করাই মূল উদ্দেশ্য। অনার্স ফাইনাল ইয়ার ও মাস্টার্সের মাধ্যমে হল খোলা শুরু করা হবে। আস্তে আস্তে অন্যান্য ব্যাচের শিক্ষার্থীদের বিষয়ে ক্রমান্বয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’ তিনি জানান, অনার্সের অন্যান্য ইয়ারের বিষয়ে কথা উঠেছিল। কিন্তু কাউন্সিল তা নাকচ করে দেয়। তারা সিদ্ধান্ত নেয় যে, শুধু ফাইনাল ইয়ার ও মাস্টার্সের আবাসিক শিক্ষার্থীরাই আপাতত হলে উঠতে পারবে।’

তিনি আরও বলেন, ‘পরীক্ষার্থীদের হলে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে ডিনরা তাদের অধীনস্ত ডিপার্টমেন্টের চেয়ারপারসনদের সঙ্গে ফেব্রুয়ারির ৭ তারিখের মধ্যে কোন কোন বিভাগের পরীক্ষা আগে হবে, তাদের তালিকা প্রস্তুত করবেন। একইসঙ্গে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ফুল টাইম অফিস করতে হবে। তবে যেসব বিভাগ ইতোমধ্যে পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, তাদের পরীক্ষা নিতে পারবে, তাতে কোনও বাধা নেই।’

এর আগে গত মঙ্গলবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির নিয়মিত সভায় স্বাস্থ্যবিধি মেনে মার্চের শুরুতে সীমিত পরিসরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলার সুপারিশ করা হয়। করোনার কারণে গত বছরের ১৯ মার্চ থেকে বন্ধ হয়ে আছে বিশ্ববিদ্যালয়ের সশরীরে পাঠদান কার্যক্রম। ১৮টি হলও তখন থেকে বন্ধ আছে।

/এপিএইচ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম