জলাভূমি বাঁচানোর আহ্বান পবার

ঢাবি প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৪৬আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৪৬

দেশের জলাভূমি সুরক্ষার দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)৷  মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে ‘আমাদের কৃষি ও পরিবেশ জলাভূমি নিধন, সংকটাপন্ন জলাভূমি সংরক্ষণ ও সুরক্ষা করতে হবে’ ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে সরকারের প্রতি এ আহ্বান জানান পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান৷ 

আবু নাসের খান বলেন, ‘বাংলাদেশে ইকোসিস্টেম নদী ও জলাশয় কেন্দ্রিক। এদেশের কৃষি সম্পূর্ণ নদীর ওপর নির্ভরশীল। আমাদের জীব বৈচিত্রও নদীর ওপর নির্ভরশীল। এসব জলাধার না রক্ষা করলে আমাদের জীবন হুমকির মুখে পড়বে। শুধু তাই নয়, এ জলাশয়গুলো ধ্বংস হলে অর্থনীতি আস্তে আস্তে ধ্বংসের মুখে পড়বে।’

সরকারকে অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, ‘পরিবেশ দূষণকারী মূল হোতাদের নিয়ন্ত্রণ করে পরিবেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে। প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা থাকার পরেও জলাধার নষ্ট করে একটি চক্র রাস্তাঘাট তৈরি করছে। তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে পৃথিবীর অনেক সভ্যতা বিনাশ হয়ে গেছে। তাই দেশের জনগণকে অনুরোধ করবো আপনারা প্রকৃতি সম্পর্কে সচেতন হোন।’

মানববন্ধনে বক্তব্য রাখেন পবার সাধারণ সম্পাদক প্রকৌশলী আবদুস সোবহান, নদী রক্ষা কমিটির সাধারণ সম্পাদক শাকিল রেহমান, পবার সম্পাদক ফেরদৌস আহেমদ উজ্জ্বল, সহ সম্পাদক ব্যারিস্টার নিশাদ মাহমুদ, গ্রীণফোর্সের সদস্য ওবায়দুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সংসদের আবু সাহদাত সায়েম৷

 

 

 

/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম