সর্বস্তরে মাতৃভাষায় শিক্ষার অধিকারের দাবিতে বর্ণমালা মিছিল

ঢাবি প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২১, ১৪:২৪আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ১৪:২৪

সর্বস্তরে মাতৃভাষার প্রচলন, মাতৃভাষায় শিক্ষার অধিকারের দাবিতে বর্ণমালা মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন৷ মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আমতলা গেট থেকে মিছিলটি শুরু হয়৷ পরে দোয়েল চত্বর, হাইকোর্ট মোড়, কদম ফোয়ারা ঘুরে প্রেস ক্লাবে এসে শেষ হয়। 

ঢাকা মেডিক্যাল কলেজের আমতলা গেট এবং প্রেস ক্লাবের সামনে দু’টি সংক্ষিপ্ত সমাবেশও করে সংগঠনটি৷

সহ-সভাপতি কেএম মুত্তাকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দীপক শীলের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক খায়রুল হাসান জাহিন প্রমুখ।

সুমাইয়া সেতু বলেন, ‘১৯৫২ সালে যে চেতনাকে ধারণ করে আমাদের পূর্বসূরীরা ভাষা আন্দোলন করেছিলেন সেই চেতনা থেকে আমরা বহু দূরে সরে এসেছি। আমরা সর্বস্তরে মাতৃভাষায় শিক্ষার অধিকার চাই। বাংলা ভাষার পাশাপাশি সব জাতিগোষ্ঠীর ভাষাকে স্বীকৃতি দিতে হবে।’

এসময় সব ভাষার বর্ণমালা সংরক্ষণের দাবিও জানান বক্তারা।

/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম