ইসি’র দুর্নীতির তদন্ত চেয়ে রাষ্ট্রপতিকে বিএনপিপন্থী ১০১ আইনজীবীর চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৪৫আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ১৯:১৫

আর্থিক অনিয়মসহ দুর্নীতির অভিযোগ ওঠায় নির্বাচন কমিশনের (ইসি) প্রধান নির্বাচন কমিশনারসহ জড়িত কমিশনারদের বিরুদ্ধে তদন্তের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের বিএনপিপন্থী ১০১ জন আইনজীবী।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি বরাবর এক চিঠিতে এই দাবির কথা জানান আইনজীবীরা।

চিঠিতে ইসির বিরুদ্ধে প্রশিক্ষণ বাজেটের টাকা হাতিয়ে নেওয়া, কর্মচারী নিয়োগে অনিয়ম, নিয়মবহির্ভূতভাবে কমিশনারদের গাড়ি ব্যবহার, ইভিএম ক্রয় ও ব্যবহারে গুরুতর অনিয়ম, নির্বাচনে সংঘটিত অনিয়মের ‍বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে নির্লিপ্ততা ও ব্যর্থতা, সাংবিধানিক দায়িত্ব পালনে অযোগ্যতা এবং বিশেষ বক্তা হিসেবে দেখিয়ে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ তদন্তের দাবি জানিয়েছেন আইনজীবীরা।

চিঠি প্রেরণকারীদের একজন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘আমরা মনে করি, বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব পালনে নৈতিক ও সাংবিধানিক ভিত্তি হারিয়েছে। তাদের বিরুদ্ধে উত্থাপিত আর্থিক দুর্নীতি ও অনিয়মের সংশ্লিষ্টতার অভিযোগের সুরাহা না হলে, সাংবিধানিক এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও পদের প্রতি মানুষের আস্থা নষ্ট হবে। এ কারণে তাদের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করেছি।’

প্রসঙ্গত, এর আগে ইসির বিরুদ্ধে গুরুতর অসদাচরণের অভিযোগ তুলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনে রাষ্ট্রপতির কাছে দুই দফায় চিঠি পাঠিয়েছেন দেশের ৪২ জন বিশিষ্ট নাগরিক।

/বিআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক