পৌষকে বিদায় দিয়ে পয়লা ফাল্গুনে বাসন্তী রঙে চিরচরিতভাবে সেজে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণ। চারুকলার বকুল তলায় আয়োজন করা হতো বসন্ত বরণের যত আয়োজন। করোনা পরিস্থিতি বিবেচনায় চিরচেনা এই আয়োজন এবার থাকছে না। তাই এবার বসন্ত আসলেও বরণ করা হচ্ছে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. নিসার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, জাতীয় কমিটিগুলো বিশ্ববিদ্যালয়ের জায়গা ব্যবহার করে এসব উৎসবগুলো করে থাকে। এ বছর বসন্ত উৎসব কমিটি আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল কিন্তু আমরা অনুমতি দিতে পারিনি।
তিনি জানান, এবারে করোনা পরিস্থিতির জন্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে মানুষের ভিড় করতে কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা থাকায় উৎসব আয়োজনে অনুমতি দেওয়া হয়নি।









