প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের নামে ফেক ওয়েবসাইট খুলে প্রতারণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০২১, ১৬:২৪আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ১৬:২৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের ছবি ব্যবহার করে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করার জন্য নকল ওয়েবসাইট খুলে তথ্য আহ্বান করেছে একটি অসাধু চক্র। এই চক্রের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। একইসঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদফতর জানিয়েছে,নতুন করে কোনও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়  জাতীয়করণ করার সুযোগ নেই।

প্রাথমিক শিক্ষা অধিদফতর বুধবার (৩ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করে। অধিদফতরের বিজ্ঞপ্তিটি বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়,একটি অসাধু চক্র প্রধানমন্ত্রী এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের ছবি ব্যবহার করে www.bprimaryschool.org নামে একটি নকল (ফেক) ওয়েবসাইট খুলে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের জন্য তথ্য আহ্বান করেছে। এই ওয়েবসাইটের সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের কোনও সম্পর্ক নেই। এই নকল ওয়েবসাইটের বিরুদ্ধে ঢাকা মহানগরীর মিরপুর মডেল থানায় গত মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সাধারণ ডায়েরি করা হয়েছে, যার নম্বর ১৪৫।

এছাড়া এই নকল ওয়েবসাইটের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে। সর্বজনীন ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কোনও এলাকায় প্রাথমিক বিদ্যালয় প্রয়োজন হলে, সরকার নিজ উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় স্থাপনসহ শিক্ষক নিয়োগ করবে।  বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আর কোনও প্রস্তাব বিবেচনার সুযোগ নেই। বিভিন্ন সূত্রে জানা যায়, কোনও কোনও স্বার্থান্বেষী মহল বিদ্যালয় জাতীয়করণ করা হবে— এই মর্মে প্রচারণা চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং অর্থ সংগ্রহ করছে, যা সম্পূর্ণ অবৈধ এবং অনভিপ্রেত। এ ধরনের ওয়েবসাইট (www.bprimaryschool.org) খোলা তারই বহিঃপ্রকাশ।  এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় প্ররোচিত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হলো।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম