নিষিদ্ধ জঙ্গি সংগঠনের পাঁচ সদস্য ২ দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০২১, ২২:৩১আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ২২:৩১

রাজধানীর ফার্মগেট ও মোহাম্মদপুর এলাকা থেকে  ‘আল্লাহর দল’ নামে একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের গ্রেফতার পাঁচ সদস্যের প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হকের আদালত রিমান্ডের আদেশ দেন।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এ দিন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমান আসামিদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রত্যেকের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড-প্রাপ্ত আসামিরা হলো— শেখ কামাল হোসেন, সোহেল রানা, রবি আহমেদ পাপ্পু, খালেকুজ্জামান ও মনিরুজ্জামান মিলন।

প্রসঙ্গত, পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) এর একটি দল বুধবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর তেজতুরী বাজারে প্যাসিফিক হোমস টাওয়ারের নিচতলা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর দুই সদস্য শেখ কামাল হোসেন ও সোহেল রানাকে গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী, এটিইউ’র দলটি একই দিন রাতে মোহাম্মদপুরের কাটাসুর এলাকার শেরে বাংলা রোডে অভিযান চালিয়ে রবি আহমেদ পাপ্পু,খালেকুজ্জামান ও মনিরুজ্জামান মিলনকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১২টি মোবাইল ফোন, ভিসা কার্ড ও কারাবন্দিদের টাকা দেওয়ার স্লিপসহ নগদ ৩৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

জানা যায়, আসামিদের মধ্যে শেখ কামাল হোসেন আল্লাহর দলের সেকেন্ড ইন কমান্ডের দায়িত্ব পালন করে আসছিল। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা  হয়।

/এমএইচজে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম