ডিএসসিসির অভিযানে মসজিদ উচ্ছেদের প্রতিবাদ

বাাংল ট্রিবিউন রিপোর্ট 
০৫ ফেব্রুয়ারি ২০২১, ১৭:২৬আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২১, ১৭:২৯

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অভিয়ানে একের পর এক মসজিদ ভাঙার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ধানমন্ডি ওয়েল ফেয়ার সমিতি।

আর রহমান জামে মসজিদ

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে ধানমন্ডিসহ বিভিন্ন মসজিদ কমিটি ও মুত্তয়াল্লিসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।  এসময় এই প্রতিবাদ ও নিন্দা জানানো হয় বলে সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদেক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সভায় বক্তারা বলেন,  ধানমন্ডি লেকের ভেতরে থাকা আর রহমান জামে মসজিদটি গত ২ ফেব্রুয়ারি সকালে বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে ডিএসসিসি। এতে ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসী ব্যথিত হয়েছে।

আর রহমান জামে মসজিদ

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী দেশের ধর্মপ্রাণ মুসলমানদের জন্য সারা দেশে  মসজিদ নির্মাণ করে চলেছেন। সেসব মসজিদে শুধু নামাজ আদায় নয়, ইসলামি গবেষণা, সংস্কৃতি ও জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দুতে রূপান্তর করা হচ্ছে। বিশ্বে এই প্রথম কোনো সরকার একসঙ্গে ৫৬০টি মসজিদ নির্মাণ করছে। সরকার যেখানে মুসল্লিদের জন্য মসজিদ নির্মাণ করছে সেখানে বিকল্প কোনও ব্যবস্থা না করেই ডিএসসিসি মসজিদ ভেঙে চলছে। এর আগে গুলিস্থানের মুক্তাঙ্গণ পার্কে অবস্থিত মসজিদটিও ভেঙেছে। আমরা আহ্বান করবো সিটি করপোরেশন যেন তার এই কর্মকাণ্ড থেকে বিরত থাকে।

ডিএসসিসির একের পর এক মসজিদ ভাঙার যে লীলাখেলায় নেমেছে তা বন্ধ না করলে এর প্রতিবাদ রাজপথে নেমে দেওয়া হবে বলেও সভায় হুঁশিয়ারি প্রদান করা হয়।

/এসএস/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম