৪০তম বিসিএসের ফল পুনর্মূল্যায়নের দাবিতে মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৫০আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৫০

৪০তম বিসিএস লিখিত পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন চেয়ে আবেদন করা প্রার্থীদের একটি অংশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে ব্যানার ফেস্টুন নিয়ে সমাবেশ করেছেন। রবিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত মানববন্ধন ও সমাবেশ করে ফল পুনর্মূল্যায়নের দাবি করেন।

এর আগে গত সোমবার (১ ফেব্রুয়ারি) পিএসসি পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে ৪০ তম বিসিএস লিখিত পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন চেয়ে একটি আবেদন জমা দেন তারা।

রবিবার (৭ ফেব্রুয়ারি) সমাবেশ শেষে প্রার্থীরা বলেন, ভালো পরীক্ষা দিয়েও আশানুরূপ ফল আমরা পাইনি। এর আগে ৩৪ বিসিএস প্রার্থীরা আশানুরূপ ফল না পেয়ে মানববন্ধন করে পুনর্মূল্যায়ন দাবি করেছিলেন তারা ফল পেয়েছেন। কারিগরি ক্রুটি বা কোনও কারণে আমাদের ফল আসেনি। তাই পুনর্মূল্যায়নের এ আবেদন জানাচ্ছি।

শতাধিক প্রার্থী রাস্তায় ব্যানার ফেস্টুন নিয়ে সকাল ১০টায় দাঁড়িয়ে যান পিএসসির সামনে। তারা চেয়ারম্যানের সঙ্গে দেখা করার চেষ্টা করেন। চেয়ারম্যান অফিসের বাইরে থাকায় প্রার্থীদের সঙ্গে দেখা হয়নি বলে জানান প্রার্থীরা।

৪০তম বিসিএস পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন চেয়ে জুবায়ের আহমেদ বলেন, ‘আমাদের দৃঢ় বিশ্বাস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবো। তাই লিখিত পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়নের দাবি জানাচ্ছি। যদি পুনর্মূল্যায়ন করা হয়, তাহলে আমাদের মেধার যথাযথ মূল্যায়ন হবে।

গত ২৭ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। এই বিসিএসে আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। এর মধ্যে প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ৩ লাখ ২৭ হাজার জন এবং উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। আর লিখিত পরীক্ষায় ২০ হাজারেরও বেশি প্রার্থী অংশ নেন। উত্তীর্ণ হন হন ১০ হাজার ৯৬৪ জন প্রার্থী।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম