ভ্যাকসিন নিলেন জেমকন চেয়ারম্যান কাজী শাহেদ আহমেদ ও পরিচালক আমিনা আহমেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২১, ১৪:১৫আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ২২:২৮

জেমকন গ্রুপের চেয়ারম্যান কাজী শাহেদ আহমেদ এবং গ্রুপের পরিচালক ও বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী আমিনা আহমেদ করোনা প্রতিষেধক টিকা নিয়েছেন। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে টিকা নেন তারা। এই টিকা কার্যক্রমের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন কাজী শাহেদ আহমেদ ও আমিনা আহমেদ।

ভ্যাকসিন নিলেন জেমকন চেয়ারম্যান কাজী শাহেদ আহমেদ ও পরিচালক আমিনা আহমেদ
টিকা নেওয়ার পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কাজী শাহেদ আহমেদ বলেন, ‘খুব সুন্দর পরিবেশে ভ্যাকসিন নিতে পেরে আমি খুবই আনন্দিত। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডাক্তার ও নার্সরা যত্ন নিয়ে ভ্যাকসিন প্রয়োগের কাজ করছেন। তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। একই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীকেও কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। তার প্রচেষ্টায় খুব দ্রুততার সঙ্গে দেশে ভ্যাকসিন এসে পৌঁছেছে।’

তিনি আরও বলেন, বেক্সিমকো ফার্মাকেও ধন্যবাদ জানাচ্ছি। কারণ, তারাও ভ্যাকসিন আনার কাজটিতে সম্পৃক্ত।

ভ্যাকসিন নিলেন জেমকন চেয়ারম্যান কাজী শাহেদ আহমেদ ও পরিচালক আমিনা আহমেদ অন্যদিকে জেমকন গ্রুপের পরিচালক ও বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী আমিনা আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ভ্যাকসিন দিতে এসে যে সেবা পেয়েছি, সেটি আন্তর্জাতিক মানের। এত চমৎকার পরিবেশে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই। আশা করি একে একে দেশের সবাই ভ্যাকসিন পাবেন এবং খুব দ্রুতই আমরা করোনা মোকাবিলা করে ঘুরে দাঁড়াতে পারবো।

ভ্যাকসিন নিলেন জেমকন চেয়ারম্যান কাজী শাহেদ আহমেদ ও পরিচালক আমিনা আহমেদ উল্লেখ্য, স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে জাতীয়ভাবে করোনা টিকাদানের দ্বিতীয় দিন টিকা নিয়েছেন ৪৬ হাজার ৫০৯ জন। তৃতীয় দিনের কার্যক্রম চলমান।

/এসএএস/ইউআই/এফএএন/এমওএফ/
সম্পর্কিত
জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ
স্মরণসভায় বক্তারাস্রোতের বিপরীতে নির্ভয়ে কাজ করে গেছেন কাজী শাহেদ আহমেদ
কাজী শাহেদ আহমেদের স্মরণসভা শুক্রবার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক