শাহজালালে কসমেটিকস ও সিগারেটসহ আটক ৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২১, ১৯:২৬আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ১৯:২৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০০ কেজি কসমেটিকস,১২৬ কার্টন সিগারেটসহ ৫ জনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার সময় বিমানবন্দরের আগমনী পার্কিং এলাকা থেকে মালামালসহ তাদের আটক করা হয়।  বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আর্মড পুলিশ জানায়, ইসমাইল হোসেন পাটোয়ারী  (৩২), মহিউদ্দিন (৩৪), মোহাম্মদ রাসেল হোসেন (২৯), লোকমান (৩৪) ও নুর জামান (২২) দুবাই থেকে বাংলাদেশ বিমানযোগে  ঢাকায় অবতরণ করেন। তারা শুল্ক ফাঁকি দিয়ে কাস্টম চ্যানেল পার হয়ে ২ নম্বর আগমনী থেকে বের  হয়ে যান।  তাদের কাছ থেকে  ২০০ কেজি কসমেটিকস,১২৬  কার্টন সিগারেট আটক করা হয়।  জব্দ পণ্যের বাজার মূল্য ৪০ লাখ টাকা। জিজ্ঞাসাবাদে আট ব্যক্তিরা জানান, তারা নিয়মিতভাবে শুল্ক ফাঁকি দিয়ে এ ভাবে মালামাল আনার কাজ করে আসছেন।

আটক ৫ জনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে  মামলা  দায়েরের প্রক্রিয়া চলছে।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম