জেলায় জেলায় অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকদের মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২১, ২০:১৬আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ২০:১৬

এমপিওভুক্তির দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বেসরকারি কলেজের অনার্স ও মাস্টার্স স্তরের শিক্ষকরা জেলায় জেলায় মানববন্ধন কর্মসূচি শুরু করেছেন। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) কর্মসূচির প্রথম দিনে কুড়িগ্রাম, নীলফামারী ও যশোর জেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের জেলা কমিটিগুলো।

এর আগে গত মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হারুন-অর-রশিদ ও সংগঠনের সদস্য সচিব মো. মোস্তফা কামাল জেলায় জেলায় মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) থেকে আগামী ১১ ফেব্রুয়ারি টানা তিন দিন মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি পালন করার কথা রয়েছে। এছাড়া আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে সংসদ সদস্যদের সঙ্গে স্বাক্ষাৎ করে স্মারকলিপি দেওয়া হবে। আর আগামী ২৫ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দেবে সংগঠনটি।

কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী, বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখা আয়োজিত মানববন্ধন ও সমাবেশে নেতৃত্ব দেন আহ্বায়ক মো. আতিকুল ইসলাম ও সদস্য সচিব মো. হামিদুল ইসলাম হাসান।

নীলফামারি জেলা সদরে অনুষ্ঠিত হয় মানববন্ধন কর্মসূচি। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন নীলফামারীর আহ্বায়ক গোলাম মোস্তফা  ও সদস্য সচিব হাফিজুর রহমান মানিক।

এছাড়া যশোর সদরে মানববন্ধন কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের আহ্বায়ক তরিকুল ইসলাম এবং সদস্য সচিব জামাল উদ্দিন। 

ফেডারেশনের সদস্য সচিব মো. মোস্তফা কামাল বলেন, ‘বিধি মোতাবেক নিয়োগ পাওয়া সাড়ে ৫ হাজার শিক্ষককে এমপওিভুক্ত করতে প্রতিমাসে মাত্র ১২ কোটি এবং বছরে ১৪৪ কোটি টাকার বরাদ্দ দিলেই সমস্যার সমাধান হবে। মানবেতর জীবন থেকে মুক্তি পাবে সাড়ে ৫ হাজার পরিবারের সদস্যরা। অথচ বিগত ২৮ বছর ধরে আমরা বঞ্চিত হয়েছি।’

গত বছর এমপিওভুক্তির দাবিতে বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকদের আরেকটি সংগঠন ‘বাংলাদেশ নিগৃহীত অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদ’  জেলায় জেলায় মানববন্ধন কর্মসূচি পালন করে।  সর্বশেষ গত ৩ ফেব্রুয়ারি এমপিওভুক্তির দাবিতে সংগঠনটির সভাপতি মো. ইমদাদুল হক মিলন ও সাধারণ সম্পাদক এম মিল্টন মণ্ডলের সই করা স্মারকলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পেশ করা হয়।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম