সেই দেলুর বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২১, ২১:০২আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩৫

রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেট-২-এর সভাপতি দেলোয়ার হোসেন ওরফে দেলুর বিরুদ্ধে বিক্ষোভ করেছেন মার্কেটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ফুলবাড়িয়া মার্কেটের সামনে এই বিক্ষোভ করেন তারা।

ব্যবসায়ীদের অভিযোগ, দেলুর একদল সন্ত্রাসী বাহিনী মার্কেটে ঢুকে উচ্ছেদ হওয়া দোকানের জায়গা ফের দখলে নেওয়া চেষ্টা করে। মার্কেট সমিতির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদের নেতৃত্বে ব্যবসায়ীরা তাদের বাধা দেন। এর আগে দেলুর লোকজন এসে প্রস্তাব দেয় যে সিটি করপোরেশন কর্তৃক ভেঙে দেওয়া দোকানগুলো তারা আবারও নির্মাণ করে ব্যবসায়ীদের কাছে ভাড়া দেবেন। এ জন্য তারা মেয়রের কাছ থেকে অনুমোদন নিয়ে আসবেন বলেও ব্যবসায়ীদের আশ্বস্ত করার চেষ্টা করেন।

দেলুর লোকজনের এমন প্রস্তাবের বিরোধিতা করেন মার্কেটের  বৈধ ও উচ্ছেদ হওয়া ব্যবসায়ীরা। তারা বলেন, এই মার্কেট নিয়ে অনেক হয়েছে। তারা আর বদনাম নিতে চান না। ভেঙে দেওয়া দোকান দখল বা পুনর্নির্মাণ করতে দেওয়া হবে না। এ সময় ব্যবসায়ীরা দেলুর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।

মিছিল শেষে একজন ব্যবসায়ী দেলোয়ার হোসেন দেলুকে ইঙ্গিত করে বলেন, আমাদের বৈধতা দেবে বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। সেই টাকা কে নিয়েছে, আপনারা সবাই জানেন। আমি মার্কেটের সেক্রেটারি ফিরোজ উদ্দিনকে বলবো, আপনি একদিন সময় করে আমাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে একটি মিছিল করেন। আমরা সবাই সমাবেশ করে মিছিল নিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীসহ নগর ভবনে যাবো। আমরা মেয়রের কাছে তার বিরুদ্ধে অভিযোগ করবো। যাতে মেয়র সাহেব আমাদের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সেই টাকাটা তুলে দেন। তাই আপনারা দলবদ্ধ থাকেন। একতার কাছে কোনও অপশক্তি কখনোই টিকে থাকতে পারেনি, পারবেও না।

সাধারণ সম্পাদক ফিরোজ সাংবাদিকদের বলেন, ‘এই মার্কেটের অনেক দুর্নাম ছড়িয়েছে। আমরা আর এই দুর্নাম চাই না। আমরা চাই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হোক। নতুন করে কোনও দখলদারকে আর যাতে কোনও সুযোগ দেওয়া না হয়।’  

জানতে চাইলে মার্কেট ফেডারেশনের সভাপতি দেলোয়ার হোসেন দেলু বলেন, ‘মঙ্গলবার ওই মার্কেটে সমিতির কমিটি দেওয়ার জন্য লোকজন খোঁজ-খবর নিচ্ছিলেন। এখন আগের মার্কেট কমিটির নেতারা বিষয়টিকে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছেন।’ 

/এসএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম