৩০ কৃতী শিক্ষার্থী স্বর্ণপদক পাচ্ছেন কাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩০আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩০ জন কৃতী শিক্ষার্থীকে প্রথমবারের মতো স্বর্ণপদক দেওয়া হবে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকালে হেয়ার রোডে তার সরকারি বাসভবনে শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক তুলে দেবেন।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানান।  

৩০ জন কৃতী শিক্ষার্থীর মধ্যে স্নাতক অনার্সের ২৬ জন এবং স্নাতক (পাস) কোর্সের রয়েছেন চার জন।

‘ভাইস চ্যান্সেলর পদক’প্রাপ্ত স্নাতক (সম্মান) কোর্সের ২৬ শিক্ষার্থী হলেন—সাজেদুর রহমান (পরিসংখ্যান, রাজশাহী কলেজ), জুঁই সেন (পদার্থবিজ্ঞান, চট্টগ্রাম কলেজ), আবু তাকী (আরবি, সরকারি আজিজুল হক কলেজ), শাহানাজ আক্তার (গণিত, সরকারি তোলারাম কলেজ), মাহফুজা খাতুন (রসায়ন, সরকারি মাইকেল মধুসূদন কলেজ), তনয়া খানম (প্রাণিবিজ্ঞান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ), তন্ময় বৈদ্য (সংস্কৃত, বরিশাল ব্রজমোহন সরকারি কলেজ), নাওসাবা বুলিয়া (গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান, লালমাটিয়া মহিলা কলেজ), প্রিসিলা পারভীন প্রভা (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ঢাকা সিটি কলেজ), হাবিবা খাতুন হাসি (উদ্ভিদবিজ্ঞান, রাজশাহী কলেজ), সাদিয়া রহমান (সমাজকর্ম, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ), উজ্জ্বল হোসেন (ইসলামিক স্টাডিজ, সরকারি আজিজুল হক কলেজ), তহমিনা আফরোজ বন্ধন (প্রাণরসায়ন, তেজগাঁও কলেজ), মৌসুমী খাতুন (মনোবিজ্ঞান, রাজশাহী কলেজ), মাহমুদা আক্তার (মার্কেটিং, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ), হাসনাত জাহান ইভা (হিসাববিজ্ঞান, মাদারীপুর সরকারি কলেজ), শম্পা রানী (অর্থনীতি, দিনাজপুর সরকারি কলেজ), কুইনআরা (সমাজবিজ্ঞান, মাগুরা নাজির আহমেদ কলেজ), শোয়েব আহমেদ (মৃত্তিকাবিজ্ঞান, বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ), মৌসুমী আক্তার (ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, লালমাটিয়া মহিলা কলেজ), তানিয়া নাসরিন (রাষ্ট্রবিজ্ঞান, নওগাঁর চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ), পূজা দত্ত (ব্যবস্থাপনা, গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ), লিমা সিদ্দিক (গার্হস্থ্য অর্থনীতি, কুমুদিনী সরকারি কলেজ), তাসনিম আক্তার (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ), নাছরিন আক্তার (বাংলা, নোয়াখালী সরকারি কলেজ)।

 স্নাতক (পাস) কোর্সের চার জন হলেন—জবাশ্রী তালুকদার (চট্টগ্রাম হাটহাজারী কলেজ), রকসিমা খাতুন (রাজশাহীর ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ), সীমা আক্তার (কিশোরগঞ্জের হোসেনপুর আদর্শ মহিলা কলেজ) ও নাবিলা (শরীয়তপুরের এম.এ রেজা কলেজ)।

/এসএমএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম