ট্রেনে কাটা পড়ে ইস্পাহানি স্কুলের সাবেক অধ্যক্ষ নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৫৯আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ১৭:১৪

রাজধানীর কাওরান বাজার শুঁটকি পট্টি এলাকায় ট্রেনে কাটা পড়ে নীরদ বরণ রায় (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজের মগবাজার শাখার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসকরা দুপুরের দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে জানানো হয়েছে।

নিহত ব্যক্তির আত্মীয় স্বপন রায় জানান, কাওরান বাজার শুঁটকি পট্টি এলাকায় রেললাইন দিয়ে হেঁটে মগবাজারে যাচ্ছিলেন নীরদ। এ সময় কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনে কাটা পড়েন তিনি।

তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার দেবাপুরে। তার বাবার নাম হরনাথ রায়। রাজধানীর কল্যাণপুর এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি।

/এসএইচ/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম