হেফাজত নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় যুবক গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২১, ০১:৪৩আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ১২:৪৬

রাজধানীতে হেফাজত নেতা মাওলানা জসিম উদ্দিনকে (৫৫) ছুরিকাঘাতের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মাসুম হাসান ইমরানকে (৩২) গ্রেফতার করেছে লালবাগ থানা পুলিশ। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকালে লালবাগে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর শাখার  সহসভাপতি  মাওলানা জসিম উদ্দিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জসিম উদ্দিন লালবাগ পোস্তা জামিয়া কোরানীয়া আরাবিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেন।

ঘটনার দিন হেফাজতে ইসলামের সদস্য সানাউল্লাহ বলেন, ‘মাওলানা জসিম উদ্দিন ধানমণ্ডির বাসায় যাওয়ার জন্য মাদ্রাসার সামনে থেকে রিকশা নেন। রিকশাটি কিছুদূর যেতেই দুই যুবক ধারালো অস্ত্র দিয়ে তার পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।’

আহত মাওলানা জসিম উদ্দিন জানিয়েছিলেন, ‘তিনি কাউকে চিনতে পারেননি। তাকে পেছনের দিক থেকে ছুরিকাঘাত করা হয়েছে।’

পরের দিন এ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়জী। বিবৃতিতে তিনি বলেন, ‘অবিলম্বে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির জন্য সরকারকে দায়ভার নিতে হবে।’

/এসএইচ/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি