কমলাপুরে ট্রেনের ইঞ্জিন চাপায় নিহত ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২১, ১৭:১৫আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ১৭:১৫

রাজধানীর কমলাপুরে ট্রেনের ইঞ্জিনের চাপায় শরিফুদ্দিন হারুন (৫২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ইঞ্জিন মিস্ত্রী ছিলেন। শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার স্টেশন লেকেসেটে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা পৌনে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত শরিফুদ্দিনের সহকারী বাবুল হোসেন জানান, তারা ইঞ্জিন মেরামতের কাজ করেন। সকালে স্টেশনের লেকসেটের একটা ইঞ্জিন মেরামত করছিলেন হারুন। এ সময় আরেকটা ইঞ্জিনের সঙ্গে চাপা লেগে আহত হন তিনি। পরে হাসপাতালে নিয়ে এলে তিনি মারা যান।

বাবুল হোসেন আরও জানান, মৃত হারুন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা। বাবার নাম মৃত তোফায়েল আহমেদ। বর্তমানে শাহজাহানপুর পানির ট্যাংকি এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদশর্ক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি ঢাকা রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।

/আরটি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম