অর্ধকোটি টাকার অনুদান পেলো গণস্বাস্থ্য কেন্দ্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২১, ১৮:১৯ আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ১৮:১৯

সাভারে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজ হাসপাতালে একটি পাঁচ শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) স্থাপন করতে ৫০ লাখ টাকা অনুদান প্রদান করেছেন অধ্যাপক নাসরীন বেগম। শনিবার (১৩ ফেব্রুয়ারি) গণস্বাস্থ্য নগর হাসপাতালে এই অর্থ হস্তান্তর সম্পন্ন হয়।

এই উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মনজুর কাদির আহমেদ, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মহিবুল্লাহ খোন্দকার ও গণস্বাস্থ্য কেন্দ্রের গণমাধ্যম উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু।

হাজী মুহম্মদ মুহসীনের দানশীলতার কথা উল্লেখ করে ডা. জাফরুল্লাহ চৌধুরী তার বক্তব্যে বলেন, ‘আজকের দিনটি অনেক গুরুত্বপূর্ণ দিন। হাজী মুহম্মদ মুহসীন যেমন ধর্ম-বর্ণ নির্বিশেষে দান করে গেছেন, অধ্যাপক নাসরীন বেগমও অনুদানের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তার কর্তব্য পালন করেছেন। তিনি এবং তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

এসময় অধ্যাপক নাসরীন বেগম বলেন, ‘বিশ্বাস থাকলে উদ্দেশ্য সফল হয়। আমি মানুষের সেবায় আনন্দিত চিত্তে জাফরুল্লাহ চৌধুরীর যেকোনও প্রতিষ্ঠানে কাজ করতে ইচ্ছুক।’

প্রস্তাবিত আইসিইউ এর নাম সর্বসম্মতিক্রমে ‘সাবরীনা কামাল আইসিইউ’ রাখার সিদ্ধান্ত হয়। প্রসঙ্গত, অধ্যাপক নাসরীন বেগমের কন্যা ‘সাবরীনা কামাল’ উচ্চ শিক্ষা লাভের জন্য জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন। কোভিড রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আইসিইউ এর এই নামকরণের সিদ্ধান্ত হয়।

/সিএ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ঢাবির ‘শেখ মুজিবুর রহমান’ হল
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ঢাবির ‘শেখ মুজিবুর রহমান’ হল
জাতিসংঘে জাইমা রহমানের চাকরি নিজ যোগ্যতায়: মাহদী আমিন
জাতিসংঘে জাইমা রহমানের চাকরি নিজ যোগ্যতায়: মাহদী আমিন
বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত