গৃহশ্রমিকদের সুরক্ষায় আইন প্রণয়নের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৩২আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৩২

গৃহশ্রমিকদের সুরক্ষায় একটি পূর্ণাঙ্গ আইন প্রণয়নের দাবি জানিয়েছে জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন। রবিবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে সংগঠনটি আয়োজিত এক আলোচনা সভা থেকে এই দাবি জানানো হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করতে হলে পিছিয়ে পড়া সকল জনগোষ্ঠীকেও সঙ্গে রাখতে হবে। গৃহশ্রমিকরা হচ্ছে সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া অংশ। তাদের শ্রমের বিনিময়ে নিয়োগকারীর পরিবারের মানুষেরা কাজ করার সুযোগ পায়, তাদের সন্তানরা নির্বিঘ্নে পড়াশোনার সুযোগ পায়। অথচ আইনগত বাধ্যবাধকতা না থাকার কারণে গৃহশ্রমিকদের নিয়োগকারীরা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করে না, বিভিন্ন সময় অন্যায় অবিচার ও অশোভন আচরণ করে।

বক্তারা আরও বলেন, সারাবিশ্ব এখন কর্মক্ষেত্রের নারীর প্রতি সহিংসতা ও হয়রানি বন্ধে নানারকম পদক্ষেপ গ্রহণ করছে। কর্মক্ষেত্র যদি নারীর জন্য নিরাপদ না হয় তাহলে একটি দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হবে। গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিতে আশাপ্রদ অনেক নির্দেশনা থাকলেও প্রয়োগের দিক থেকে তা দুর্বল। গৃহশ্রমিকদের সুরক্ষায় আইন প্রণীত হলেই এসব নির্দেশনা প্রয়োগ করা সম্ভব হবে।

আলোচনা সভা থেকে দাবি জানিয়ে বলা হয়, গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি, গৃহশ্রমিকদের জন্য শোভন কাজ সংক্রান্ত আইএলও কনভেনশন ১৮৯ ও রিকমেন্ডেশন ২০১ এবং কর্মক্ষেত্রে নারীর প্রতি সহিংসতা ও হয়রানি সংক্রান্ত আইএলও কনভেনশন ১৯০ এ নির্দেশনা বিবেচনায় রেখে গৃহশ্রমিকদের সুরক্ষা একটি পূর্ণাঙ্গ আইন প্রণয়ন করতে হবে।

আলোচনা সভায় বক্তব্য দেন শ্রমিক নেতা আবুল হোসেন, আয়োজক সংগঠনের সভাপতি আমেনা বেগম, সাধারণ সম্পাদক মোরশেদা আক্তার নাহার, উপদেষ্টা অ্যাডভোকেট জাহান আরা হক প্রমুখ।

/এসও/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম