ইটপাথরের এই নগরীর প্রকৃতিজুড়ে এখন যেন বসন্তের রঙিন হাওয়া। বাসন্তীরঙা বসনে নগরবাসী বরণ করে নিয়েছে বসন্তকে। এবার বসন্ত আর ভালোবাসা দিবস হাত ধরাধরি করে আসায় উৎসবের আমেজ একটু বেশিই দেখা যাচ্ছে। রবিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে দেখা যায়, বাসন্তীরঙা পোশাক পরে তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী মানুষ উৎসবে মেতে উঠেছে।









