তিন হাজার মণ কাঁচাপাট ২৪ ঘণ্টার মধ্যে বিক্রির নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২১, ২০:২৪আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ২০:২৪

নিয়মবহির্ভূতভাবে কাঁচাপাট মজুদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে পাট অধিদফতর। অভ্যন্তরীণ বাজারে প্রয়োজনীয় কাঁচাপাট সরবরাহ নিশ্চিত করা এবং পাট ও পাটজাত পণ্য রফতানির ধারা বেগবান করার লক্ষ্যে দেশব্যাপী অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে বগুড়ায় প্রায় তিন হাজার মণ পাট পাওয়া যায় যা ২৪ ঘণ্টার মধ্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বস্ত্র ও পাট মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বগুড়া জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসিম রেজার নেতৃত্বে শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাজারে অভিযান চালানো হয়। এসময় মো. বজলুর রশিদ নান্নুর পাটের গুদামে নিয়মবহির্ভূতভাবে মজুত করে রাখা প্রায় তিন হাজার মণ পাট পাওয়া যায়। তিন মাসের অধিক সময় মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরির জন্য পাট আইন-২০১৭ ও কৃষি বিপনন আইন-২০১৮ অনুযায়ী তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং তার গুদামে মজুদ পাট ২৪ ঘণ্টার মধ্যে পাট অধিদফতরের প্রতিনিধির উপস্থিতিতে বিক্রি করতে নির্দেশ দেওয়া হয়।

পাট অধিদফতরের সহকারী পরিচালক মো. মোশাররফ হোসেন ও মুখ্য পরিদর্শক মো. সোহেল রানা উপস্থিতিতে এই অভিযান পরিচালনা করা হয়।

/সিএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম