‘কয়েক বছরের মধ্যে রেলওয়েতে আমূল পরিবর্তন হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৪৬আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৪৬

রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, রেলওয়ে খাতে বর্তমানে যে প্রকল্প চলমান আছে, তা বাস্তবায়ন হলে আগামী কয়েক বছরের মধ্যেই রেলওয়ের ক্ষেত্রে আমূল পরিবর্তন সাধিত হবে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাভাষা-বাংলাদেশ ও বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভা এবং কোভিড-১৯ মোকাবিলায় বিশেষ অবদানের জন্য ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রেলপথমন্ত্রী বলেন, ‘রেল জনগণের বাহন। অতীতের সরকার রেল খাতকে অবহেলা করেছিল। বর্তমান সরকার এই খাতকে অধিক গুরুত্ব দিয়ে ২০১১ সালে আলাদা মন্ত্রণালয় গঠন করেছে। এর পর থেকেই রেলওয়েতে নতুন নতুন প্রকল্প নেওয়া হয়েছে।’ কয়েকটি প্রকল্পের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প, দোহাজারী থেকে কক্সবাজার নতুন রেললাইন নির্মাণ,যমুনা নদীর ওপরে বঙ্গবন্ধু রেলওয়ে সেতু নির্মাণ, ঢাকা-টঙ্গী তৃতীয় ও চতুর্থ রেললাইন নির্মাণসহ আরও অনেক নতুন প্রকল্প বর্তমানে চলমান আছে।’

আম পরিবহনের জন্য ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’, কৃষিপণ্য পরিবহনের জন্য আলাদা ব্যবস্থা, কোরবানির পশু পরিবহনের জন্য ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ চালুর কথা উল্লেখ করেন মন্ত্রী। আগামীতে কৃষিপণ্য পরিবহনের জন্য নতুন লাগেজভ্যান কেনার কথাও জানান তিনি ।

মন্ত্রী বলেন,  ‘ইউনিয়ন পরিষদের সদস্য জনপ্রতিনিধিরা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তৃণমূল পর্যায়ে পৌঁছে দেন। দেশের উন্নয়ন চিত্র ইউনিয়ন পরিষদের সদস্যদের সহায়তা ছাড়া সম্ভব নয়। বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে যে উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে, তার সঙ্গে ইউনিয়ন পরিষদের সদস্যরা  সম্পৃক্ত।’

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি এএসএম জাকারিয়া আলম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন  নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফিরোজ আহমেদ ও ডেমোক্রেটিক ওয়াচের ওয়াজেদ ফিরোজ।

পরে মন্ত্রী করোনা মহামারি প্রতিরোধে বিশেষ অবদানের জন্য ইউপি সদস্যদের মধ্য থেকে কয়েক জনকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।  অনুষ্ঠানে সারা দেশ থেকে প্রায় ৪০০ জন ইউপি চেয়ারম্যান ও সদস্য উপস্থিত ছিলেন।

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম