ড. ইউনূসকে হাইকোর্টে তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৪১আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৫৪

নিজ প্রতিষ্ঠানের শ্রমিকদের বিষয়ে আদালতের আদেশ প্রতিপালন না করার অভিযোগের ব্যাখ্যা দিতে নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহম্মদ ইউনূসকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৬ মার্চ তাকে হাইকোর্টে হাজির হতে হবে। একইসঙ্গে আদালত অবমাননার বিষয়ে তার বিরুদ্ধে রুল জারি করেছেন আদালত।

আদালত অবমাননার আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আদালত এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউসুফ আলী।

এর আগে শ্রমিক কর্মচারী ইউনিয়ন (বি-২১৯৪) সিবিএ’র সঙ্গে আলোচনা না করেই এক নোটিশের মাধ্যমে গ্রামীণ টেলিকমের ১০০ কর্মীকে ছাঁটাই করেন বলে ড. মুহম্মদ ইউনূসের বিরুদ্ধে অভিযোগ ওঠে। গ্রামীণ টেলিকম ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এই ছাঁটাই করা হয়। সেই নোটিশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হয়। আবেদনটির শুনানি নিয়ে ওই ১০০ কর্মীকে নিয়োগ দিতে আদেশ দেন হাইকোর্ট। কিন্তু দীর্ঘদিনেও সে আদেশ প্রতিপালন না করায় ড. ইউনূসের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে হাইকোর্টে আবেদন জানান গ্রামীণ টেলিকমের শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. কামরুজ্জামান। সে আবেদনের শুনানি নিয়ে ইউনূসকে তলব করলেন হাইকোর্ট।

প্রসঙ্গত, বকেয়া পাওনা পরিশোধ না করায় ২০১৬ সালে গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে মামলা করেন সাবেক ১৪ কর্মী। পরে বকেয়া পরিশোধ চেয়ে ড. মুহম্মদ ইউনূসের বিরুদ্ধে ৯৩টি মামলা করেন তার প্রতিষ্ঠানের বর্তমান কর্মীরা। ফলে ঢাকার শ্রম আদালতে ড. ইউনূসের বিরুদ্ধে সব মিলিয়ে ১০৭টি মামলা হয়।

/বিআই/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম