প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে কর্মরতদের চাকরি রাজস্বকরণের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২১, ০১:১৮আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ০১:১৮

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে থাকা জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে কর্মরতদের চাকরি রাজস্ব খাতে নেওয়ার দাবিতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) মিরপুরের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আওতায় ২০০৯-১০ অর্থবছর থেকে ২০১৪-১৫ অর্থবছর সময়কালে সারা দেশের ৬৪টি জেলা ও ৩৯টি উপজেলায় সর্বমোট ১০৩টি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র স্থাপিত হয়েছে, যা স্থানীয়ভাবে সুনামের সঙ্গে প্রতিবন্ধী হাসপাতাল নামে পরিচিতি লাভ করেছে। এসব কেন্দ্রে প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের বিনামূল্যে নিয়মিত বিভিন্ন সেবা প্রদান করছে।

এসময় মানববন্ধনকারীরা বেশ কিছু দাবি তুলে ধরেন। সেগুলো হলো- ইনক্রিমেন্ট দেওয়া, বিনোদন ছুটি প্রদান, ভাতা প্রদান, বেতন বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণ, অর্থ মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত দিকনির্দেশনা বাস্তবায়ন।

এই সময় বক্তব্য রাখেন, ডা. ওয়াহিদুজ্জামান (পিটি), ডা. উর্মি, ডা. মকছেদুল, ডা. সন্তুনু মল্লিক, থেরাপি সহকারী আলমাস উদ্দিন, মো. মঈন খান প্রমুখ।

/বিআই/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম