ধসে পড়া ভবনটিতে ছিল দুর্বল পিলার, পাশের ভবনেও ফাটল!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২১, ১৫:১২আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ১৭:১৭

ঢাকা জেলার কেরানীগঞ্জে পুকুরে ধসে পড়া সেই তিনতলা ভবনটি কয়েকটি দুর্বল পিলারের ওপর নির্মাণ করা হয়েছিল। ভবনটি পড়ে যাওয়ার সময় পাশের আরও দুটি ভবনেও ফাটল দেখা দিয়েছে। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ এ তথ্য জানিয়েছেন।

ধসে পড়া ভবন ইউএনও অমিত দেবনাথ সাংবাদিকদের বলেন, ‘সামান্য কয়েকটা দুর্বল পিলারের ওপর ভবনটি নির্মাণ করা হয়েছিল। এর ফলে ধসে পড়েছে। ভবনটি পড়ার সময় পাশের দুটি ভবনেও ফাটল দেখা দিয়েছে। আমরা তাৎক্ষণিক ওই দুটি ভবন থেকে লোকজনকে সরিয়ে নিয়েছি। পাশাপাশি দুর্ঘটনা এড়াতে সেখানকার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।’

ধসে পড়া ভবন শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মধ্য চড়াইল এলাকায় ওই ভবনটি পুকুরে পুরোপুরি ধসে পড়ে। এ সময় ভবনে আটকা পড়া ৫ বাসিন্দাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস।

পুকুরে ধসে পড়েছে ভবন সকালেই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন এবং ভবনে আটকেপড়া পাঁচ জনকে আহতাবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফারুক আহমেদ।

পুকুরে ধসে পড়েছে ভবন এর আগে সকালের দিকে ফায়ার সার্ভিস সদর দফতরের অপারেটর জিয়াউর রহমান বলেন, ‘যথাযথ নিয়ম না মেনে ভবনটি পুকুর পাড়ে তৈরি করা হয়েছিল। নরম মাটি ও পিলারের ওপর থাকায় বাড়িটি পুকুরের মধ্যে হেলে পড়েছে।’

ছবি: সাজ্জাদ হোসেন

আরও পড়ুন...

কেরানীগঞ্জে তিন তলা ভবন ধস

 

/এসএইচ/আইএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম