চাল আমদানি তদারকিতে মনিটরিং সেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২১, ১৬:৫৮আপডেট : ০২ মার্চ ২০২১, ১৬:৫৮

সরকার চাল আমদানি কার্যক্রম তদারকির জন্য তিন সদস্যের মনিটরিং সেল গঠন করেছে। সোমবার (১ মার্চ)  এই সেল গঠন করে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে খাদ্য অধিদফতর।

খাদ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক মনিরুজ্জামানকে তিন সদস্যের মনিটরিং সেলের প্রধান করা হয়েছে ।  অপর সদস্যরা হলেন—  সহকারী উপ-পরিচালক মুহাম্মদ আব্দুল মালেক খন্দকার ও উচ্চমান সহকারী মো. বায়জিদ খান।

খাদ্য অধিদফতরের  জারি করা অফিস আদেশে বলা হয়েছে— খাদ্য অধিদফতরের মহাপরিচালকের কাছে এই সেল প্রতিদিন প্রতিবেদন দেবে। এর বাইরেও চাল আমদানির জন্য চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে চুক্তির আওতায় জাহাজ বা বার্জের নামসহ জাহাজীকরণ করা ও জাহাজীকরণের অবশিষ্ট চালের পরিমাণ সংক্রান্ত তথ্য সংগ্রহ করবে এই সেল।

এছাড়া সেল চট্টগ্রাম ও মোংলা বন্দরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে সরবরাহকারী ভিত্তিক চালের আগমন, খালাস ও ভাসমান পরিমাণের তথ্যও সংগ্রহ করবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক