বাংলাদেশ মেডিক্যাল টিম এখন মালদ্বীপে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২১, ২১:৪৩আপডেট : ০৩ মার্চ ২০২১, ২১:৪৩

বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর একটি মেডিক্যাল টিম বুধবার (৩ মার্চ) মালদ্বীপে পৌঁছেছে। এই মেডিক্যাল টিমে একজন অ্যানেসথোলজিস্ট, ১০ জন নার্স ও ৭ জন মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট রয়েছেন।

মালদ্বীপে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের মেডিক্যাল টিমকে অভ্যর্থনা জানিয়েছেন দেশটির উপ-স্বাস্থ্যমন্ত্রী ও পররাষ্ট্র সচিব এবং বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল হাসানসহ দূতাবাসের কর্মকর্তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়,মালদ্বীপ সরকারের অনুরোধে এই মেডিক্যাল টিম পাঠিয়েছে বাংলাদেশ সরকার। সে দেশের করোনার টিকাদান কর্মসূচিতে সহায়তা করবেন এই টিমের সদস্যরা। তারা দুই থেকে তিন মাস মালদ্বীপে অবস্থান করবেন।

উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে  সম্পর্ক অনেক বেশি জোরদার হয়েছে। গত ফেব্রুয়ারিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করেন। আশা করা হচ্ছে, মালদ্বীপের প্রেসিডেন্ট ইবরাহিম মোহামেদ সলিহ মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ মাসে ঢাকা সফর করবেন।

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম