‘হাংরিনাকি’ এখন দারাজের

রুশো রহমান
০৪ মার্চ ২০২১, ১৯:৫৬আপডেট : ০৪ মার্চ ২০২১, ১৯:৫৬

ফুড ডেলিভারি সেবাদাতা প্রতিষ্ঠান হাংরিনাকিকে অধিগ্রহণ করলো ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ। বৃহস্পতিবার (৪ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দারাজ ও হাংরিনাকির যৌথভাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দারাজ’র ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক ও হাংরিনাকি’র প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা এডই আহমেদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, হাংরিনাকি’র অধিকাংশ স্থাবর এবং অস্থাবর সম্পত্তি দারাজ অধিগ্রহণ করেছে। তবে এর কারণে হাংরিনাকি’র বর্তমান ব্যবসায়িক কার্যাবলীতে কোনও প্রভাব পড়বে না, অর্থাৎ হাংরিনাকি’র সব কর্মচারী ভবিষ্যতেও যথানিয়মে কাজ করে যাবেন। সরাসরি দারাজের পরিচালনায় পৃথক ও স্বতন্ত্র ফুড প্ল্যাটফর্ম হিসেবে পরিচালিত হবে হাংরিনাকি।

অনুষ্ঠানে দারাজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, ক্রেতাদের জন্য আমরা একটি ওয়ান স্টপ সল্যুশন হতে চাই। আর সে হিসেবেই আমরা স্বাভাবিক পদক্ষেপ হিসেবেই ফুড ডেলিভারি ব্যবসায় প্রবেশ করেছি। আমরা বিশ্বাস করি, একেবারে প্রাথমিক পর্যায় থেকে আমাদের নিজেদের ফুড ডেলিভারি ব্যবসা শুরু করার চেয়ে, হাংরিনাকি অধিগ্রহণ করা শ্রেয়।

হাংরিনাকি’র প্রধান নির্বাহী এবং সহ-প্রতিষ্ঠাতা এডি আহমেদ বলেন, এমন অধিগ্রহণের দৃষ্টান্তই আমাদের বাজারে ইতিবাচক মনোভাব তৈরি করবে এবং অর্থনীতিকে গতিশীল রাখবে। দারাজের সঙ্গে মিলে আমরা হাংরিনাকিকে আরও শক্তিশালী ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলব।

প্রসঙ্গত, ২০১৩ সালে প্রতিষ্ঠিত হাংরিনাকি দেশের পাঁচটি শহরে অসংখ্য রেস্টুরেন্ট, ক্লাউড কিচেন এবং হোম কিচেন নিয়ে এই প্রতিষ্ঠানটি হাজার হাজার গ্রাহককে প্রতিদিন পৌঁছে দিচ্ছে খাবার। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার ও নারায়ণগঞ্জে পাঁচ লাখেরও বেশি মানুষ এখন তাদের পছন্দ মতো খাবার অর্ডার করতে হাংরিনাকি ব্যবহার করে থাকেন।

অন্যদিকে, দারাজ বর্তমানে দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় অনলাইন মার্কেট প্লেস। দারাজ ক্রেতা ও বিক্রেতার সংযোগ ঘটানোর মাধ্যমে লক্ষাধিক বিক্রেতার ক্ষমতায়নে কাজ করছে। শতাধিক ক্যাটাগরির আওতায় কোটিরও বেশি পণ্য পাওয়া যায় দারাজে।

/এইচএএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম