ছয়টি বইসহ হিযবুত তাহরীরের তিন সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০২১, ১৫:৪০আপডেট : ০৬ মার্চ ২০২১, ১৫:৪৬

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সূত্রাপুর থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর সূত্রাপুর থানার সুভাষ বোস এভিনিউয়ের ডিআইটি মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- আতিকুর রহমান, মাকসুদুর রহমান ও এস এম সজিব।

পুলিশ জানায়, এসময় তাদের কাছ থেকে সাইয়েদ আবুল আ’লা মওদূদীর লেখা পাঁচটি বই, স্পাইরাল বাইন্ডিং করা একটি বই, মাসিক রিপোর্ট একটি (১১ পাতা), বার্ষিক রিপোর্ট (২০১৯-২০) একটি এবং MAXPRO লেখা একটি সাদা প্যাড উদ্ধার করা হয়।

সূত্রাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মামুনুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, গ্রেফতারকৃতদের নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালিত হয়। বৃহস্পতিবার তাদের আটক করা হলেও শুক্রবার তাদের মামলায় গ্রেফতার দেখানো হয়। তারা নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীর সংগঠনের সমর্থক। তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা বিনষ্ট করাসহ দেশকে অস্থিতিশীল করে জনমনে ভীতি সঞ্চারের উদ্দেশ্যে নাশকতামূলক কার্যক্রমের ষড়যন্ত্রে লিপ্ত ছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সূত্রাপুর থানায় মামলা হয়েছে।

/আরটি/এফএস/
সম্পর্কিত
একদিকে ডেঙ্গুর রেকর্ড, অন্যদিকে একাধিক ভাইরাস: জ্বরে কাবু নগরবাসী
মেস থেকে র‍্যাব পরিচয়ে জবি ছাত্রীকে ‘তুলে নেওয়ার’ চেষ্টা
ঢামেক হাসপাতালে ৩ কারাবন্দির মৃত্যু
সর্বশেষ খবর
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
২২৮ বছরেও পুরনো হয়নি লন্ডনের এই রেস্তোরাঁ
২২৮ বছরেও পুরনো হয়নি লন্ডনের এই রেস্তোরাঁ
নদীতে জাল ফেলে মাছের অপেক্ষা, সেখানে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
নদীতে জাল ফেলে মাছের অপেক্ষা, সেখানে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
৩৭ বছর ধরে স্কুলে পড়ানো শিক্ষক বাড়ি ফিরলেন ঘোড়ার গাড়িতে চড়ে
৩৭ বছর ধরে স্কুলে পড়ানো শিক্ষক বাড়ি ফিরলেন ঘোড়ার গাড়িতে চড়ে
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন