শুরু হলো জয়িতা চলচ্চিত্র উৎসব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০২১, ১৮:০০আপডেট : ০৬ মার্চ ২০২১, ১৮:১৫

মুজিব শতবর্ষ ও আন্তর্জাতিক নারী দিবস (৮ মার্চ) উপলক্ষে নারী নির্মাতাদের নির্মিত চলচ্চিত্র নিয়ে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিল্ম মুভমেন্টের আয়োজনে এবং জয়িতা ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় রাজধানীতে শুরু হলো তিন দিনব্যাপী জয়িতা চলচ্চিত্র উৎসব ২০২১।

শনিবার (৬ মার্চ) রাজধানীর শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যশালা মিলনায়তনে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

এই সময় উপস্থিত ছিলেন, জয়িতা ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক আব্দুর রউফ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিল্ম মুভমেন্টের সভাপতি দিলদার হোসেন, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা, টেলিপ্রেসের প্রধান নির্বাহী রাজু আলীম ও এস এস কমিউনিকেশনের প্রধান নির্বাহী শফিউল্লাহ সুমন।

এই উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, ‘দেশীয় চলচ্চিত্রের হারানো গৌরব ফিরিয়ে আনার পাশাপাশি নতুন প্রজন্মকে সুস্থ বিনোদন দিতে সারাদেশে চলচ্চিত্র উৎসব আয়োজন জরুরি। নারী নির্মাতারাও যাতে আরও চলচ্চিত্রমুখী হয় সেজন্য সরকারের পাশাপাশি শিল্প উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে।’

উৎসবের উদ্বোধনী দিনে নারী চলচ্চিত্র নির্মাতা নারগিস আক্তার , শাহনেওয়াজ কাকলী ও নানজিবা খানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তিন দিনব্যাপী এই উৎসবের প্রথম দিন ৬ মার্চ প্রদর্শিত হচ্ছে কোহিনুর আক্তার সুচন্দার ‘হাজার বছর ধরে’ ও নারগিস আক্তারের ‘মেঘলা আকাশ’, ৭ মার্চ প্রদর্শিত হবে সামিয়া জামানের ‘রানী কুঠির বাকি ইতিহাস’ ও মৌসুমীর ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’এবং ৮ মার্চ সমাপনী দিনে প্রদর্শিত হবে শাহনেওয়াজ কাকলীর ‘উত্তরের সুর’ ও নানজিবা খানের ‘দা ওয়ান্টেড টুইন।’

জয়িতা চলচ্চিত্র উৎসব ২০২১-এ মিডিয়া পার্টনার হিসেবে থাকছে চ্যানেল আই, জয়যাত্রা টেলিভিশন ও টেলিপ্রেস।

বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিল্ম মুভমেন্টের সভাপতি দিলদার হোসেন জানান, নারী চলচ্চিত্র নির্মাতাদের নির্মিত ছবি নিয়ে জয়িতা চলচ্চিত্র উৎসবটি প্রয়াত কথা সাহিত্যিক রাবেয়া খাতুনকে উৎসর্গ করা হয়েছে। ৮ মার্চ পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের জন্য প্রতিদিন দুপুর ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে এই উৎসব।

/এসআই/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম