আন্তর্জাতিক নারী দিবসে হাইকোর্টের ভিন্ন উদ্যোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২১, ১৪:৪৭আপডেট : ০৮ মার্চ ২০২১, ১৪:৪৭

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিচার কার্যের শুরুতে ৮ জন নারী আইনজীবী ও বিচার প্রার্থীকে মামলার শুনানিতে বিশেষ অগ্রাধিকার দিয়েছেন হাইকোর্টের একটি বেঞ্চ। 

সোমবার (৮ মার্চ) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। এই আটজন আইনজীবী ও বিচারপ্রার্থীই ছিলেন নারী।

এদিন সংশ্লিষ্ট কোর্টের কার্যতালিকা (কজলিস্ট) অনুসারে শুধু দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা শুনানির কথা থাকলেও দিনের শুরুতে আটজন নারী আইনজীবী ও বিচারপ্রার্থীর মামলার শুনানিতে সুযোগ দেন আদালত।

গত বছর ৮ মার্চ বিকাল ৩-৪ পর্যন্ত শুধু নারী আইনজীবীদের শুনানির সুযোগ দিয়েছিলেন উক্ত হাইকোর্ট বেঞ্চ।

প্রসঙ্গত, ১৯৭৫ সালে জাতিসংঘ থেকে আনুষ্ঠানিকভাবে আন্তজার্তিক স্বীকৃতি পায় নারী দিবস। সেই থেকে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম