মাঠে এসে খেললেন মেয়র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২১, ১৩:৫৭আপডেট : ১০ মার্চ ২০২১, ১৩:৫৭

রাজধানীর লক্ষ্মীবাজার এলাকায় নতুন খেলার মাঠ উদ্বোধনে এসে ফুটবল ও ক্রিকেট এই দুই খেলাতেই অংশ নিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বুধবার (১০ মার্চ) এই ঘটনা ঘটে। মেয়র প্রথমে ক্রিকেট খেলায় অংশ নিয়ে পরপর কয়েকটি বল করেন। এরপর স্থানীয় এক শিশু খেলোয়ারের সঙ্গে ফুটবল খেলায় অংশ নিয়ে মাঠের অনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন। লক্ষ্মীবাজারে নতুন খেলার মাঠ উদ্বোধন করেন মেয়র শেখ ফজলে নূর তাপস

এসময় মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ‘আমার নির্বাচনি ইশতেহার অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় প্রতিটি ওয়ার্ডে শিশুদের জন্য উন্মুক্ত স্থান, খেলার মাঠ করতে চাই। এই লক্ষ্মীবাজার এলাকায় এক চিলতে পরিমাণও ফাঁকা জায়গা নেই যেখানে শিশুরা খেলাধুলা করতে পারে। আজকের এই লক্ষ্মীবাজার মাঠটি যদিও ছোট তবুও আমরা এটা উদ্ধার করে মাঠ করে দিয়েছি। এর আগে এখানে অবৈধ দখলদার এটাকে দখলে রেখে মার্কেট কার্যক্রম পরিচালনা করছিল। আমরা এটা অবৈধ দখল মুক্ত করেছি। এভাবে প্রতিটি ওয়ার্ডে আমাদের সন্তানদের খেলার মাঠের ব্যবস্থা আমরা করবো।’ লক্ষ্মীবাজারে নতুন খেলার মাঠ উদ্বোধন করেন মেয়র শেখ ফজলে নূর তাপস

মেয়র বলেন, ‘আমরা এরই মধ্যে ৭, ১৩, ২৭, ৩৫ নম্বর ওয়ার্ডে জায়গা চিহ্নিত করেছি যেখানে আমরা সন্তানদের জন্য উন্মুক্ত স্থান, খেলার মাঠের ব্যবস্থা করবো। আজ থেকে আমরা নতুন এক উদ্যোগ নিয়েছি। আমাদের চৌরাস্তাগুলোতে ট্রাফিং ব্যবস্থাপনাকে ঢেলে সাজাচ্ছি। আমরা আধুনিকায়নের কাজ করবো। ফ্লাইওভারের নিচের জায়গাগুলো দখল এবং অব্যবস্থাপনার মধ্যে রয়েছে, যেগুলো আমরা পর্যায়ক্রমে দখলমুক্ত করার উদ্যোগ নিয়েছি।’ লক্ষ্মীবাজারে নতুন খেলার মাঠ উদ্বোধন করেন মেয়র শেখ ফজলে নূর তাপস

তিনি আরও বলেন, ‘বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে আমরা ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছি। খালগুলো অবৈধ দখলমুক্ত হচ্ছে, পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রয়েছে। সেই সঙ্গে খালগুলোর পানি প্রবাহ ঠিক রাখতে আমরা কাজ করে যাচ্ছি। মশক নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। আগের তুলনায় মশা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। আগামীতে ইনশাআল্লাহ্‌ মশা আরও নিয়ন্ত্রণে আসবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়।’

লক্ষ্মীবাজার মাঠ উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

 

/এসএস/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম