মুশতাকের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় কমিটি চায় আসক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২১, ২১:২৬আপডেট : ১০ মার্চ ২০২১, ২১:২৬

মুশতাক আহমদের মৃত্যু ও কার্টুনিস্ট কিশোর কবীরের ওপর নির্যাতনের অভিযোগ তদন্তে বিচার বিভাগীয় কমিটি গঠনের দাবি জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। বুধবার (১০ মার্চ) সংগঠনটির নির্বাহী পরিচালক গোলাম মনোয়ার কামাল স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘মুশতাক আহমেদকে যে নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে তার জন্য দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। কিশোরকে নির্যাতনের যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখে বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে তদন্ত নিশ্চিত করতে হবে। তদন্তের প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করতে হবে।’

সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনাসাপেক্ষে জরুরি ভিত্তিতে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন এবং সংশোধন না হওয়া পর্যন্ত এ আইনে কাউকে গ্রেফতার না করার দাবিও জানায় আসক।

বিবৃতিতে আরও বলা হয়, ‘টানা দশ মাস জেলে থাকার পর জামিনে মুক্তি পেয়ে কার্টুনিস্ট কিশোর অভিযোগ করেন তাকে নির্দয়ভাবে নির্যাতন করা হয়েছে। মুশতাক আহমেদকেও নির্যাতন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। কিশোরের অভিযোগ কর্তৃপক্ষ নাকচ করে দিলেও এখন পর্যন্ত এমন গুরুতর অভিযোগ খতিয়ে দেখার জন্য সরকারের পক্ষ থেকে কোনও কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।’ 

সংশ্লিষ্ট বাহিনীর পক্ষ থেকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে এগুলো ‘সংক্ষুব্ধের বক্তব্য’ হিসেবে উড়িয়ে দেওয়া হয়। তথাপি বিষয়টি জনমনে যে ভয়, শংকা, সংশ্লিষ্ট বাহিনীর প্রতি অনাস্থা এবং বহির্বিশ্বে দেশের মর্যাদাহানি করেছে, সেটাও উল্লেখ করে আসক।

এছাড়া এই আইনে সর্বোচ্চ ১০৫ দিনের মধ্যে তদন্ত শেষ করা ও চার্জশিট জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও তদন্তকারীরা তা করতে পারেননি বলে বিবৃতিতে বলা হয়।

/জেইউ/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক