উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে দেশের সব বিমানবন্দর: বিমান প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২১, ২২:০৮আপডেট : ১০ মার্চ ২০২১, ২২:০৮

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে দেশের সব বিমানবন্দর। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে দেশের সকল আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে উন্নয়ন কাজ চলমান রয়েছে। বুধবার চট্টগ্রামে শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন কালে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

মাহবুব আলী বলেন, দেশের সকল বিমানবন্দর হতে দিন-রাত ২৪ ঘণ্টা ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনা অনুসারে দেশের সব বিমানবন্দর হতে ২৪ ঘণ্টা ফ্লাইট অপারেট করার জন্য কাজ চলছে। এ কাজ সমাপ্তির দেশের প্রধান প্রধান পর্যটন গন্তব্যে পর্যটকদের যাতায়াত সহজ হবে।

প্রতিমন্ত্রী চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকিতে পর্যটন সুবিধাদি প্রবর্তন শীর্ষক প্রকল্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. হান্নান মিয়া, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুকেশ কুমার সরকার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (পরিচালনা) এয়ার কমডোর খালিদ হোসেন ও প্রধান প্রকৌশলী মালেক উপস্থিত ছিলেন।

/সিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম