১৭-২৬ মার্চ কোন রাজনৈতিক দলের কর্মসূচি না দেওয়ার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২১, ১৪:২২আপডেট : ১৪ মার্চ ২০২১, ১৪:২২

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, ১৭-২৬ মার্চ পর্যন্ত বাংলাদেশে ৫ দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ভিভিআইপি মুভমেন্টের জন্য নগরবাসীকে কিছুটা ভোগান্তি পোহাতে হতে পারে। এ কারণে নাগরিকদের নির্দিষ্ট সময়ের আগে বাসা থেকে বের হওয়ার আহ্বান করেছেন তিনি। 

রবিবার (১৪ মার্চ) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টার্স আয়োজিত সংবাদ সম্মেলনে সিটিটিসির প্রধান ও ভারপ্রাপ্ত কমিশনার মনিরুল ইসলাম এ কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উদ্বোধন উপলক্ষে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানদের আগমন উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ডিএমপির ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, আগামী ১৭-২৬ মার্চ পর্যন্ত সময়ে ভিআইপিদের মুভমেন্টের কারণে কোনও রাজনৈতিক দলের কর্মসূচি না দেওয়ার অনুরোধ করছি। যদি কোনও রাজনৈতিক দল এসব কথা না মানেন তাহলে আমরা তাদেরকে রাষ্ট্রদ্রোহী হিসেবে বিবেচনা করবো।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনকে সামনে রেখে যারা মোদিবিরোধী মিছিল-মিটিং করছে কিংবা করবে তাদের বিরুদ্ধে পুলিশ শক্তভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুষ্ঠান চলাকালীন ১৭-২৬ মার্চ রাস্তায় চলাফেরার ক্ষেত্রে কিছুটা ট্রাফিক সমস্যা হতে পারে। এজন্য নির্ধারিত সময়ের আগেই অফিস-আদালত কিংবা পরীক্ষার জন্য আগে বের হওয়ার অনুরোধ করছি। রাষ্ট্রের সম্মানের কথা চিন্তা করে জনগণের এইটুকু স্যাক্রিফাইস করতে হবে।

/আরটি/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম