প্রদর্শিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্ববৃহৎ তর্জনী। সোমবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত আন্ত ক্রীড়া প্রতিযোগিতা ২০২১ উপলক্ষে ৫০ ফুট দৈর্ঘ্যের এই তর্জনী প্রদর্শিত হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
জাতির পিতার জন্মশত বার্ষিকী উপলকএপা এই আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
ডিএসসিসির ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সদস্য এবং তর্জনীর নকশাকার আসাদুজ্জামান আসাদ বলেন, ‘যে তর্জনীর আবেদনে একটি নিরস্ত্র জাতি সশস্ত্র জাতিতে পরিণত হয়ে বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে এবং সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে, জাতির পিতার সেই তর্জনীর আবেদন চিরস্থায়ী। তাই স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ৫০ ফুট উচ্চতাবিশিষ্ট তর্জনী প্রদর্শনের মাধ্যমে আমরা স্বাধীনতাকামী বঙ্গবন্ধুর পাশাপাশি ক্রীড়ামোদী বঙ্গবন্ধুকে সকলের মাঝে বিশেষত তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এই উদ্যোগ গ্রহণ করেছি।"
এছাড়াও চূড়ান্ত পর্বের চমক হিসেবে উপস্থাপন করা হবে খেলোয়াড় বঙ্গবন্ধুকে। শিরোপা হাতে জার্সি পরিহিত তরুণ শেখ মুজিবুর রহমানকে নিয়ে অংকিত সাদা-কালো ছবিটি থাকবে মূল মঞ্চের পাশে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক শিক্ষার্থী মো. মোয়াজ্জেম হোসেন জনি রং-তুলির ক্যানভাসে খেলোয়াড় বঙ্গবন্ধুকে এই ছবিতে ফুটিয়ে তুলেছেন।








