বইমেলা নিয়ে কোনও ষড়যন্ত্র হচ্ছে কিনা তা নজরদারি করা হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২১, ১৪:১১আপডেট : ১৬ মার্চ ২০২১, ১৪:৩৯

মেলাকে কেন্দ্র করে কোনও নাশকতার ষড়যন্ত্র কেউ করছে কিনা তা নজরদারি করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) কৃষ্ণপদ রায়। তিনি বলেন, ‘কোনও বিপর্যয় ঘটানোর জন্য কোনও গোষ্ঠী কাজ করছে কিনা সে ব্যাপারেও আমরা গোয়েন্দা সংস্থার সঙ্গে মিলে কাজ করছি।’

অমর একুশে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মঙ্গলবার (১৬ মার্চ) সোহরাওয়ার্দী উদ্যানে ডিএমপির অস্থায়ী পুলিশ ক্যাম্পে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

প্রকাশক ও লেখকদের ওপর অতীতে অনেক হামলার ঘটনা ঘটেছে, এবার এরকম কোনও হামলার আশঙ্কা রয়েছে কিনা—এমন প্রশ্নের জবাবে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ‘এই বিষয়টি আমাদের মাথায় আছে। বইমেলাকে কেন্দ্র করে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটেছে। এই বিষয়টি মাখায় রেখে আমাদের গোয়েন্দা সংস্থা কাজ করছে, তারা তথ্য সংগ্রহ করছেন।’

তিনি বলেন, ‘প্রতি বছর আমাদের যে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়, এবারও একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবো। প্রতি প্রবেশ পথে আর্চওয়ে থাকে, নির্দিষ্ট প্রবেশ পথ থাকে, নির্দিষ্ট বাহির পথ থাকে। যারা বইমেলায় আসেন তারা প্রবেশ পথে আমাদের সহযোগিতা করে থাকেন। সবার স্বার্থেই এই নিরাপত্তার ব্যবস্থা করে থাকি।’ 

তিনি বলেন, ‘একটি সিসিটিভি কাভারেজ থাকে। নির্দিষ্ট সংখ্যক প্রবেশ গেট আমরা চিহ্নিত করেছি, এবার একটি অতিরিক্ত প্রবেশ পথ যুক্ত করেছি, যেটি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অথবা শিখা চিরন্তন গেট দিয়ে প্রবেশ করা যাবে। আপনারা জানেন, রাস্তাঘাটের উন্নয়নমূলক কাজ চলছে। এজন্য অতিরিক্ত গেট রাখা হয়েছে। এবারে কিছু কিছু নিরাপত্তা স্ট্র্যাকচার পরিবর্তন করা হয়েছে। আমাদের মোবাইল পেট্রোল থাকবে, ফুট পেট্রোল থাকবে। যারা বইমেলায় আসবেন শুধু তারাই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের গেট দিয়ে প্রবেশ করবেন। আমরা বাংলা একাডেমির সঙ্গে কথা বলেছি। মেলা সুষ্ঠুভাবে উদযাপনের জন্য ঢাবি কর্তৃপক্ষের একটি ব্যাপক ভূমিকা রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, ‘পার্কিংয়ের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। তবে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের মাঝে পথচারীদের জন্য উন্মুক্ত থাকবে। বিশেষ কোনও পরিস্থিতি ছাড়া এ পথে গাড়ি প্রবেশ করবে না। ’

এবারে প্রধানত তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সাদা পোশাকে একটি ব্যবস্থাপনা থাকবে, সিসিটিভি, আর্চওয়ে থাকবে, গোয়েন্দা সংস্থা ও ডিবির টিম থাকবে বলেও জানান তিনি।

মেলা এলাকায় সিসিটিভি সরবরাহকারী প্রতিষ্ঠান ইউনিকমের ব্যবস্থাপনা পরিচালক নিজাম উদ্দিন বলেন, মেলা এলাকায় ৩২০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

 

 

/এআরআর/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম