ইউএস-বাংলার বিমান বহরে যুক্ত হলো ৭ম এটিআর উড়োজাহাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২১, ১৭:৫১আপডেট : ২১ মার্চ ২০২১, ১৭:৫১

ব্র্যান্ড নিউ আরও একটি এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ যুক্ত হয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে। ফলে এয়ারলাইন্সটির বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়ালো ১৪টি । এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এ তথ্য জানিয়েছে।

ইউএস-বাংলা জানিয়েছে, ৭ম এটিআর ৭২-৬০০ উড়োজাহাজটি শনিবার রাত ৮টা ৪০মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। নতুন যুক্ত হওয়া এয়ারক্রাফটটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন শিকদার মেজবাহউদ্দিন আহমেদ ও পরিচালক মানব সম্পদ মুসা মোল্লাহ।

ফ্রান্সের ফ্র্যান্কাজল এয়ারপোর্ট থেকে গ্রিস, সংযুক্ত আরব আমিরাত ও ভারতের আহমেদাবাদ হয়ে নতুন সংযোজিত এয়ারক্রাফটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের পর এয়ারলাইন্সের সার্বিক উন্নতির জন্য দোয়া কামনা করা হয়। নতুন যুক্ত হওয়া এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটটিতে ৭২টি আসন রয়েছে। যা দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে অভ্যন্তরীণ রুটে অধিকতর ফ্লাইট পরিচালনা করা হবে।

বর্তমানে অভ্যন্তরীণ সকল রুটসহ আন্তর্জাতিক রুট কলকাতা, চেন্নাই, মাস্কাট, দোহা, দুবাই, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও গুয়াংজু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছে।

/সিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম