জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ করছে হেফাজতে ইসলাম। সংগঠনের নেতাকর্মী নিহতের ঘটনায় ও হরতালের সমর্থনে শনিবার (২৭ মার্চ) দুপুরে বিক্ষোভ সমাবেশ করে হেফাজত। তবে আজ তাদের কর্মসূচিতে বাধা দেয়নি পুলিশ।
বিক্ষোভে মোদি বিরোধী স্লোগান দেয় হেফাজতের কর্মীরা। বিক্ষোভ সমাবেশ থেকে হরতাল পালনের আহ্বান জানানো হয়।
হেফাজতের মহাসচিব নূরুল ইসলাম জিহাদী বলেন, ‘বায়তুল মোকাররমে বর্বর হামলা করে রক্ত ঝরিয়েছে। আমরা বাধ্য হয়েছি হরতাল দিতে।’
সমাবেশে হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেন, ‘জনতা মাঠে নামলে হেলমেট বাহিনী পালানোর পথ পাবে না। স্বাধীনতা দিবসে আমরা কোনও কর্মসূচি দেইনি। কিন্তু হরতাল দিতে বাধ্য হয়েছি। হরতালে বাধা দিলে গোটা বাংলাদেশে আবার যুদ্ধ হবে।’









